পঞ্চায়েতে ভোটার তালিকা খুঁটিয়ে দেখতে তৃণমূলের ২৩ জনের টিম https://ift.tt/PafEJhK - MAS News bengali

পঞ্চায়েতে ভোটার তালিকা খুঁটিয়ে দেখতে তৃণমূলের ২৩ জনের টিম https://ift.tt/PafEJhK

এই সময়: পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে ভোটার তালিকায় যাতে কোনও ভুল-ত্রুটি যাতে না-থাকে, সে দিকে দলের নেতাদের নজর দিতে নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, তাঁর আশঙ্কা, ভোটার তালিকা থেকে কিছু নাম বাদ দেওয়ার চেষ্টা হতে পারে। ভোটার তালিকা নিয়ে মমতার বাড়তি নজর দেওয়ার নির্দেশের সঙ্গে তাল মিলিয়েই তৃণমূলের একদল অভিজ্ঞ নেতাকে ওই তালিকার খুঁটিনাটি পরীক্ষা করে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। অভিজ্ঞ মন্ত্রী-নেতাদের সঙ্গে নবীন মুখের সংমিশ্রণে তৈরি করা হয়েছে ২৩ জনের একটি টিম। তালিকাটি পাঠিয়ে দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে। অরূপ বিশ্বাস, মলয় ঘটক, জ্যোতিপ্রিয় মল্লিক, উদয়ন গুহ, স্নেহাশিস চক্রবর্তী, অরূপ রায় প্রমুখ মন্ত্রীর সঙ্গে এই টিমে রয়েছেন সৌমেন মহাপাত্র, দেবাশিস কুমার, মহুয়া গোপ, প্রকাশ চিক বরাইকের মতো নেতা, যাঁরা তৃণমূলের বিভিন্ন সাংগঠনিক জেলার সভাপতি। অনুব্রত মণ্ডল জেলবন্দি থাকায় বীরভূমে এই দায়িত্ব অভিজিৎ সিংহকে দেওয়া হয়েছে। অভিজিৎকে বাড়তি সাংগঠনিক দায়িত্বও দেওয়া হয়েছে ওই জেলায়। সাংসদ মহুয়া মৈত্র, খলিলুর রহমানের মতো কয়েক জন সাংসদও রয়েছেন ওই টিমে। বৃহস্পতিবার তৃণমূলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, '২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের দিকে তাকিয়ে এঁরা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে রাজ্য নির্বাচন কমিশন থেকে ভোটার তালিকা সংগ্রহ করবেন।' এই টিমে অন্তর্ভুক্তি উল্লেখযোগ্য বলে তৃণমূল সূত্রেরই খবর। গত বছর বিধানসভা ভোটের মাস দুয়েক পরেই 'এক ব্যক্তি এক পদ নীতি'-র কারণে দলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল অভিজ্ঞ জ্যোতিপ্রিয় মল্লিককে। তবে পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে ওই পোড় খাওয়া নেতার গুরুত্ব আরও বাড়ানো হলো। দলের চারটি সাংগঠনিক জেলার সভাপতিদের সঙ্গে কোঅর্ডিনেটর হিসেবে জ্যোতিপ্রিয় কাজ করবেন। খসড়া ভোটার তালিকা বুধবার প্রকাশিত হয়েছে। এই ভোটার তালিকায় পরিবর্তনের আর্জি ৮ ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলিকে জানাতে হবে নির্বাচন কমিশনে। চূড়ান্ত ভোটার তালিকা বেরোবে আগামী ৫ জানুয়ারি। খসড়া ভোটার তালিকায় এ বার মোট ভোটারের সংখ্যা আগের তুলনায় কিছুটা কমেছে। তাই, তৃণমূল নেতৃত্ব খসড়া ভোটার তালিকা খুঁটিয়ে পরীক্ষা করতে চাইছেন। ২৩ জনের টিমে থাকা রাজ্যের এক মন্ত্রীর কথায়, 'জেলার খসড়া ভোটার তালিকা নির্বাচন কমিশন থেকে নিয়ে ব্লক থেকে একেবারে বুথ স্তর পর্যন্ত পাঠানো হবে। ' বিশেষ টিমে থাকা রাজ্যের অন্য এক মন্ত্রী বলছেন, 'প্রাথমিক ভাবে ভোটার তালিকার খুঁটিনাটি পরীক্ষা করে দেখতে বলা হয়েছে ঠিকই, তবে পরবর্তী সময়ে নির্বাচন সংক্রান্ত আরও দায়িত্ব আমাদের দেওয়া হতে পারে। কারণ, এই তালিকায় বহু অভিজ্ঞ নেতাকে রাখা হয়েছে।' টিমের আর এক জনের বক্তব্য, 'বাঁকুড়ায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। অতীতে নবীন প্রজন্মের কোনও নেতাকে এমন দায়িত্ব দেওয়া হয়নি।'


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/QOjhwC3
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads