দিল্লিতে র-এর অফিসের ১১তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা গোয়েন্দাকর্তার https://ift.tt/Nxcs9F8 - MAS News bengali

দিল্লিতে র-এর অফিসের ১১তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা গোয়েন্দাকর্তার https://ift.tt/Nxcs9F8

Delhi : ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর () দফতরের এক আধিকারিকের রহস্যমৃত্যু। তিনি ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে মনে করা হচ্ছে। আচমকাই তিনি অফিসের ১১ তলা থেকে ঝাঁপ দেন বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার নয়াদিল্লির (New Delhi) লোধি কলোনি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবার আচমকাই ওই ‘র’ আধিকারিক () গোয়েন্দা সংস্থার দফতরের ১১ তলা থেকে ঝাঁপ দেন। ঝাঁপ দেওয়ার ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ (Delhi Police)। পুলিশের অনুমান, ওই আধিকারিক বেশ কিছুদিন ধরে হতাশায় ভুগছিলেন। সেই কারণেই তিনি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তবে পুলিশ ওই আধিকারিকের নাম ও পরিচয় আপাতত গোপন রেখা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও সবার নজর এড়িয়ে তিনি কী ভাবে অফিসের ১১ তলা থেকে ঝাঁপ দিলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এছাড়া কাজ নাকি ব্যক্তিগত জীবনের কোনও সমস্যা নিয়ে তিনি হতাশ ছিলেন তাও এখনও পর্যন্ত স্পষ্ট নয়। সব দিকই খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই ভারতীয় নৌসেনার ‘INS চেন্নাই’-র এক অফিসারের মৃত্যু হয়। যুদ্ধজাহাজ থেকেই উদ্ধার করা হয়েছিল তাঁর রক্তাক্ত মৃতদেহ। মৃতের নাম হ্যাপি সিং তোমর। পুলিশ সূত্রে খবর, নিজের সার্ভিস পিস্তল দিয়ে বুকে গুলি করে ওই অফিসার আত্মঘাতী হয়েছেন বলে দাবি করেন সহকর্মীরা। কিন্তু, কেন তিনি আত্মঘাতী হলেন, তা এখনও তদন্তকারীদের কাছে স্পষ্ট নয়। নিহত ব্যক্তি কোনও মানসিক অবসাদ ভুগছিলেন কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। যখন এই ঘটনা ঘটেছিল তখন মুম্বইয়ের নৌসেনা বন্দরে ছিল ওই যুদ্ধজাহাজ। আর জাহাজের মধ্যেই রহস্যজনকভাবে মৃত্যু হয় ওই নৌসেনা অফিসারের। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মহারাষ্ট্রের (Maharashtra) কোলাবা থানার পুলিশ। এছাড়াও আলাদা করে ঘটনার তদন্তে নেমেছে নৌসেনাও। চলতি বছরের জানুয়ারিতে মুম্বইয়ের কাছে মাঝসমুদ্রে INS রণবীরে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় প্রাণ হারান তিনজন নৌসেনা। আহত হন আরও ১১ জন। তবে যুদ্ধজাহাজের কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রক।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/AdWMqoK
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads