আগরতলায় আজ সমাবেশে শক্তি প্রদর্শন করবে ঘাসফুল https://ift.tt/ghPlO9F - MAS News bengali

আগরতলায় আজ সমাবেশে শক্তি প্রদর্শন করবে ঘাসফুল https://ift.tt/ghPlO9F

এই সময়: কয়েক মাস পরেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। সে দিকে তাকিয়ে আজ, সোমবার আগরতলায় বড় সমাবেশ করতে চলেছে তৃণমূল। চলতি বছরে ত্রিপুরায় বিধানসভা উপ-নির্বাচনে প্রত্যাশিত ফল না-পাওয়ার পর এটাই তৃণমূলের বড় কর্মসূচি হতে চলেছে। কাকলি ঘোষদস্তিদার, মহুয়া মৈত্র, সুস্মিতা দেব, রাজীব বন্দ্যোপাধ্যায় প্রমুখ তৃণমূল নেতা-নেত্রী আগরতলার এই সমাবেশে ভাষণ দেবেন।ত্রিপুরার প্রতিটি জেলা থেকেই তৃণমূল কর্মী-সমর্থকরা আজকের সমাবেশে আসবেন বলে ওই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। রবিবার রাজীব বলেন, 'আগরতলায় মহামিছিল হবে। গান্ধীঘাটে মিছিল শুরু হয়ে রবীন্দ্র ভবনের সামনে শেষ হবে। সমাবেশ হবে রবীন্দ্র ভবনের সামনে। আগরতলা অবরুদ্ধ হয়ে যাবে। আগামী দিনে তৃণমূলের কর্মসূচি কী হবে, তা এই সমাবেশ থেকে ঘোষণা করা হবে।' তৃণমূল চমকপ্রদ ফল করেছিল। আগরতলায় বাম-কংগ্রেসকে পিছনে ঠেলে তৃণমূল উঠে আসে দ্বিতীয় স্থানে। কিন্তু ওই সাফল্য তার কয়েক মাস পরে, বিধানসভার উপ-নির্বাচনে ধরে রাখতে পারেনি তৃণমূল। উপ-নির্বাচনে বিজেপি থেকে কংগ্রেসে ফিরে যাওয়া সুদীপ রায়বর্মন জয়ী হন। বামেরা দ্বিতীয় স্থানে আবারও উঠে আসে। উপ-নির্বাচনে বিপর্যয়ের পর তৃণমূল নেতৃত্ব সুবল ভৌমিককে ত্রিপুরায় দলের রাজ্য সভাপতির পদ থেকে অপসারণ করেন। সংগঠনের হাল ধরেন রাজীব ও সুস্মিতা। গত কয়েক মাসে বিভিন্ন দল থেকে একাধিক যোগদান কর্মসূচি হয়েছে। এই সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যেই তৃণমূল আজ শক্তি প্রদর্শন করতে চলেছে। রবিবার সুস্মিতা দেব বলেন, 'গত ১৫ দিনে আমরা উত্তর ত্রিপুরা, কমলপুর, সোনামুড়া-সহ বিভিন্ন জায়গায় বড় মিছিল করে এই সমাবেশের প্রস্তুতি নিয়েছি। অনেক জায়গায় ভয়-ভীতি প্রদর্শন করা সত্ত্বেও আমাদের কর্মী-সমর্থকরা এই সমাবেশে আসবেন। তৃণমূল এই রাজ্যে একটা ফ্যাক্টর বলে বিজেপি আমাদের ভয় পাচ্ছে।' কিছু দিন আগে প্রদ্যোৎকিশোর দেববর্মনের তিপ্রো-মোথা ভেঙে বেরিয়ে যাওয়া একদল নেতা-কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। এই সমাবেশে ত্রিপুরার এডিসি (অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল) এলাকা বা উপজাতি প্রভাবিত, মূলত পার্বত্য ত্রিপুরা থেকে প্রচুর মানুষ আসবেন বলে তৃণমূল নেতৃত্ব মনে করছেন। কয়েক দিন আগে আগরতলায় তিপ্রা-মোথা বড় সমাবেশ করে নিজেদের শক্তি প্রদর্শন করেছে। পার্বত্য-ত্রিপুরায় প্রদ্যোৎকিশোর দেববর্মনের দলের কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। তবে তৃণমূল নেতৃত্ব মনে করছেন, ত্রিপুরায় বিকল্প বিরোধী শক্তি হতে পারে কেবল জোড়াফুলই।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/8QCWpyL
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads