Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/6Nyn8bK
নির্দল হিসেবে লড়ে বাজিমাৎ, দেশ চালাবেন ট্রাম্প পত্নীর মহিলা আইনজীবী https://ift.tt/1gwRVNS
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রীর হয়ে আদালতে মামলা লড়েছিলেন তিনি। ভালোবাসেন বাইক চালাতে। সাংবাদিকতা রয়েছে তাঁর রক্তে। এহেন বছর ৫৪-র লাস্যময়ী নাতাশা পির্ক মুসেরকেই প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল স্লোভানিয়া। নির্দল হিসেবে ভোটে লড়ে বাজিমাৎ করেছেন তিনি। প্রসঙ্গত, স্লোভানিয়ার ইতিহাসে এই প্রথমবার কোনও মহিলা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পেতে চলেছেন। সেদেশের নির্বাচন কমিশন সূত্রে খবর, ৫৩.৮৬ শতাংশ ভোট পেয়েছেন নাতাশা। অন্যদিকে, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রাক্তন বিদেশমন্ত্রী আন্দেজ লজারের ঝুলিতে গিয়েছে ৪৬.১৪ শতাংশ ভোট। আগামী মাসে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। নির্বাচনে জয়ের পর নাতাশা বলেন, “সত্যিকারের আপামর স্লোভানিয়াবাসীর প্রেসিডেন্ট হয়ে ওঠার জন্য আমার সবটুকু দিয়ে করব।” গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার রক্ষার ক্ষেত্রেও লড়াই চালিয়ে যাবেন বলে আশ্বাসও দিয়েছেন তিনি। কে এই নাতাশা পির্ক মুসের? ২০১৬-য় প্রথমবার খবরের শিরোনামে আসেন সোনালি চুল আর নীল চোখের নাতাশা। ওই বছর প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার হয়ে মামলা লড়তে আমেরিকা পাড়ি দেন তিনি। মার্কিন পত্রিকা ‘সুজি’-র বিরুদ্ধে মেলানিয়ার হয়ে মামলা লড়েন তিনি। ওই পত্রিকার তরফে ট্রাম্প পত্নী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা হয়েছিল। সেই মামলায় জিতেছিলেন নাতাশা। এরপর আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি। সাংবাদিক থেকে রাজনীতিবিদআদালতে মামলা লড়ার পাশাপাশি সাংবাদিকতার কাজও করতেন নাতাশা। কাজের সূত্রের রাজনীতির প্রতি আগ্রহ বাড়তে শুরু করে তাঁর। এরপরই একটা সময় একটা সক্রিয় রাজনীতি করতে শুরু করেন তিনি। তবে কোনও দল তৈরি করে ভোটের ময়দানে নামেননি নাতাশা। গত মাসে প্রেসিডেন্ট নির্বাচন শুরু হলে সেখানে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নামেন তিনি। আর প্রথমবার ভোটের ময়দানে নেমেই বাজিমাৎ করেন নাতাশা। প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্লোভানিয়ার এই আইনজীবী-সাংবাদিক। ভোটের জয়ের পর প্রথম প্রতিক্রিয়ায় জলবায়ু পরিবর্তন ইস্যুতে বক্তব্য রাখেন তিনি। “আগে জলবায়ু পরিবর্তন নিয়ে মানুষের মধ্যে খুব একটা সচেতনতা ছিল না। এখন কিন্তু পরিস্থিতি অনেকটাই বদলেছে। আমাদের পরবর্তী প্রজন্ম জলবায়ু পরিবর্তনের বিষয়ে ভাবছে। এবং তাঁরা বেশ কিছি পদক্ষেপও করছে।” জয়ের পর প্রথম প্রতিক্রিয়ায় বলেছেন নাতাশা। স্বামীকে নিয়ে বিতর্ক এক কালের যুগোস্লাভিয়ার অন্তর্গত এই দেশের প্রেসিডেন্ট হওয়া যে খুব সহজ ছিল, এমনটা কিন্তু নয়। স্বামীকে নিয়ে বিতর্কে জড়িয়েছেন তিনি। তাঁর স্বামীর বিরুদ্ধে কর ফাঁকি দেওয়া এবং বেআইনি ভাবে অর্থ মজুত করার অভিযোগ তুলেছিল বিরোধীরা। কিন্তু শেষ হাসি হাসলেন নাতাশাই।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/6Nyn8bK
Previous article
Next article

Leave Comments
Post a Comment