Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/7Rd1DzG
হু হু করে নামছে পারদ, রেকর্ড ঠান্ডা পড়বে কলকাতায়? https://ift.tt/UarJY8E
আরও নামল তাপমাত্রার পারদ। () ১৭ ডিগ্রি সেলসিয়াসের কোঠায়। চলতি সপ্তাহে আরও দু'থেকে তিন ডিগ্রি পর্যন্ত পারদ পতনের সম্ভাবনা। ফলে ভরপুর শীতের আমেজ উপভোগ করছেন শীতপ্রেমীরা। লেপ-কম্বল-সোয়েটার ইতিমধ্যেই বেরিয়ে পড়েছে। ভোরে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে শহর। কেবলমাত্র কলকাতাই নয়, জেলায় জেলায় নামল তাপমাত্রার পারদ। কলকাতার আবহাওয়া () এটাই সম্ভাব্য মরশুমের শীতলতম দিন ()। (Kolkata Temperature) নামল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। সোমবারের তুলনায় মঙ্গলবার আরও কিছুটা কমল তাপমাত্রা। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ। সর্বনিম্ন পরিমাণ ৩২ শতাংশ। সর্বোচ্চ তাপমাত্রাতেও পরিবর্তন আসায় জাঁকিয়ে পড়া এখন কেবল সময়ের অপেক্ষা তা বলাই বাহুল্য। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৫ ডিসেম্বরের আগে শীত থিতু হওয়ার কোনও সম্ভাবনা নেই বঙ্গে। আগামী ৪৮ ঘণ্টায় আরও পারদ পতনের সম্ভাবনা রয়েছে কলকাতায়। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও পারদ পতন অব্যাহত। সব থেকে বেশি পারদ নামবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে। বিহার এবং ঝাড়খন্ড লাগোয়া বাংলার জেলাগুলিতে বেশি তাপমাত্রা নামার সম্ভাবনা। উত্তরবঙ্গেও শীতে জবুথবু পাহাড়ের বাসিন্দারা। পর্যটকরাও মনোরম শীতের আমেজ (West Bengal ) পেয়ে বেজায় খুশি। বুধবার পর্যন্ত এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মেধ কেটে গেলেই হু হু করে পারদ পতনের সম্ভাবনা উত্তরবঙ্গে। রেকর্ড ঠান্ডা পড়বে কলকাতায় (Winter In Kolkata)? এই বছর কি রেকর্ড পারদ পতন হবে? ঠিক কী বলছে আবহাওয়া দফতর? উত্তর পশ্চিমের শীতল হাওয়া প্রবেশ করার জন্য তাপমাত্রার পারদ কমছে। তবে ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে রাজ্যে শীত প্রবেশ করতে পারে। এই বছর হাড় কাঁপানো ঠান্ডা অনুভব করতে পারবেন রাজ্যবাসী, এমনটাই পূর্বাভাস আবহাওয়াবিদদের একাংশের। এই বছর শীতের মরশুমে কলকাতার তাপমাত্রা ৮ ডিগ্রিতে নামতে পারে। ২০১২ সালে অক্টোবর মাসে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি, ২০১৮ সালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। এ বছরও রেকর্ড ব্রেক করে সাক্ষী থেকেছে কলকাতা।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/7Rd1DzG
Previous article
Next article

Leave Comments
Post a Comment