Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/AToNmPH
প্রেসিডেন্টকে ঠাঁটিয়ে থাপ্পড়, এক বছরের মধ্যে ফের আক্রান্ত ম্যাঁক্র https://ift.tt/mlvcr91
ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাঁক্রকে প্রকাশ্যে চড় মারার ভিডিয়ো ভাইরাল। ভিডিয়ো অনুযায়ী, ফরাসি প্রেসিডেন্ট ম্যাঁক্র রাস্তা দিয়ে হাঁটছিলেন। সেই সময় আচমকাই এক মহিলা তাঁর উপর চড়াও হন। কিছু বুঝে ওঠার আগেই ম্যাঁক্রর গালে থাপ্পড় কষিয়ে দেন তিনি। সঙ্গে সঙ্গে হামলাকারীকে গ্রেফতার করে ফরাসি পুলিশ। তাঁর হাত পিছমোড়া করে বেঁধে ফেলে হয়। ভিডিয়োতে হামলাকারী মহিলাকে অলিভ গ্রিন টি-শার্ট পড়ে থাকতে দেখা গিয়েছে। এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত ওই মহিলার পরিচয় জানায়নি ফরাসি পুলিশ। নেটিজেনদের একাংশের দাবি, রবিবার ফরাসি প্রেসিডেন্টের পর হামলার ঘটনা ঘটে। কেন ওই মহিলা ম্যাঁক্রর উপর চড়াও হলেন তাও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে ফরাসি প্রশাসন। অন্যদিকে ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘এই সময় ডিজিটাল’। গত বছর অর্থাৎ ২০২১-র ৮ জুন উপর একই রকমের হামলার ঘটনা ঘটেছিল। তবে সেবার হামলাকারী ছিলেন লম্বা চুলের এক পুরুষ। মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই দিন ড্রোমে প্রদেশের টাইন দ্য’ হারমিটেজ নামের ছোট্ট একটি শহরতলিতে যাচ্ছিলেন ফরাসি প্রেসিডেন্ট। সেখানেই রেস্তোরাঁ এবং হোটেল মালিকদের সঙ্গে তাঁর বৈঠক করার কথা ছিল। কোভিড অতিমারীর জেরে ফ্রান্সের পর্যটন শিল্পে ব্যাপক ক্ষতি হয়েছে। বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন হোটেল এবং রেস্তোরাঁ মালিকরা। এই আবহে প্রেসিডেন্টের সঙ্গে হোটেল এবং রেস্তোরাঁ মালিকদের আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে পৌঁছনোর আগে রাস্তাতেই আক্রান্ত হন -র। ২০২১-এর সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছিল। ফুটেজে হামলাকারীকে প্রেসিডেন্টের হাত চেপে ধরে রাখতে দেখা গিয়েছিল। এর পরই ওই ব্যক্তি প্রেসিডেন্টের গালে চড় মারেন। শুধু তাই নয়, প্রেসিডেন্টের সামনেই স্লোগান দিতেও শুরু করেছিলেন তিনি। ওই ঘটনায় মোট ২ জনকে গ্রেফতার করেছিল ফরাসি প্রশাসন। তবে কেন তাঁরা প্রেসিডেন্ট ম্যাঁক্রর উপর হামলা চালিয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়। রবিবারের ঘটনার পর বিবৃতি দিয়েছে ন। এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলেই উল্লেখ করেছে তাঁরা। তবে প্রেসিডেন্টের নিরাপত্তা বেষ্টনী ভেঙে কী ভাবে ওই মহিলা এতো কাছে চলে এলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। ওই সময় ম্যাঁক্রর নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার ও নিরাপত্তারক্ষীদের জবাব তলব করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে ফরাসি প্রেসিডেন্টের নিরাপত্তায়। উল্লেখ্য, দু’দিন আগেই রাশিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যেই ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন ম্যাঁক্র। সেই ঘটনার সঙ্গে এই হামলার কোনও যোগসূত্র রয়েছে কিনা, খতিয়ে দেখছে ফরাসি পুলিশ।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/AToNmPH
Previous article
Next article

Leave Comments
Post a Comment