দিল্লিসহ একাধিক শহরে 100-র নীচে পেট্রল! কলকাতায় কত? https://ift.tt/FJosmeI - MAS News bengali

দিল্লিসহ একাধিক শহরে 100-র নীচে পেট্রল! কলকাতায় কত? https://ift.tt/FJosmeI

এই সময় ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে ফের একবার স্থির রইল পেট্রল-ডিজেলের দাম। গত নভেম্বরের 4 তারিখের পর থেকে মেট্রো শহরগুলিতে জ্বালানির দামে কোনও রকম পরিবর্তন আনেনি তেল সংস্থাগুলি। কিন্তু এরই মাঝে একাধিক রাজ্য VAT ছাড় দেওয়াতেই কিছু কিছু জায়গায় কমেছে দাম। তবে যে রাজ্যগুলিতে কোনও ছাড় দেওয়া হয়নি, সেখানে কালীপুজোর পর থেকে পেট্রল-ডিজেলের দাম রয়েছে একই। এই তালিকায় নাম রয়েছে কলকাতারও। গত 4 নভেম্বরের পর থেকে কলকাতায় পেট্রল-ডিজেল উভয় জ্বালানির দামেই কোনও পরিবর্তন আসেনি। ফলে চড়া দামেই জ্বালানি কিনতে হচ্ছে শহরবাসীকে। মেট্রো শহরগুলির মধ্যে একমাত্র দিল্লিতে তুলনামূলক সস্তা রয়েছে পেট্রল। এবার দেখে নেওয়া যাক কোন কোন শহরে 100-র কম রয়েছে - নয়া দিল্লি: এই শহরে পেট্রলের দাম রয়েছে লিটার প্রতি 95.41 টাকা। গুরগাঁও : এই NCR শহরে পেট্রলের দাম রাজধানীর চেয়ে সামান্য বেশি। এখানে পেট্রল বিক্রি হচ্ছে 95.59 টাকা প্রতি লিটারে। নয়ডা : নয়ডা শহরেও পেট্রলের দাম রয়েছে 100 টাকার নীচে। এ শহরে পেট্রল বিক্রি হচ্ছে 95.73 টাকায়। চন্ডীগড় : এই শহরে পেট্রলের দাম রয়েছে 94.23 টাকা প্রতি লিটার। লখনউ : উত্তরপ্রদেশে পেট্রলের দাম রয়েছে 100-এর নীচে। এই শহরে পেট্রলের দাম রয়েছে 95.33 টাকা। এবার দেখে নেওয়া যাক মেট্রো শহরে পেট্রল-ডিজেলের দাম () কত রয়েছে - কলকাতা: কলকাতায় পেট্রলের দাম রয়েছে 104.67 টাকা। পাশাপাশি লিটার প্রতি ডিজেলের দাম রয়েছে 89.79 টাকা। গত 97 দিন ধরে কলকাতায় জ্বালানির দাম রয়েছে একই। দিল্লি: রাজধানী শহর দিল্লিতে পেট্রলের লিটার প্রতি দাম রয়েছে 95.41 টাকা। ডিজেলের লিটার প্রতি দাম রয়েছে 86.67 টাকা। চেন্নাই: দক্ষিণের এই শহরে পেট্রলের দাম রয়েছে 101.40 টাকা। অন্যদিকে ডিজেলের দাম রয়েছে 91.43 টাকা প্রতি লিটার। মুম্বই: বাণিজ্যনগরীতে জ্বালানির দাম সবচেয়ে বেশি। মুম্বইতে লিটার প্রতি পেট্রলের দাম রয়েছে 109.98 টাকা। পাশাপাশি ডিজেলের দাম রয়েছে 94.14 টাকা প্রতি লিটার। ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত এমন নানা খবর পেতে পাঠকেরা চোখ রাখুন এই সময় ডিজিটালের ব্যবসার পাতায়। একই সঙ্গে কোন ধরনের খবর আপনার পছন্দ, তা জানান কমেন্ট বক্সে।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/8NYFmtf
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads