তিক্ততাতেই শেষ সম্পর্ক, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়লেন রোনাল্ডো https://ift.tt/Gpo2U9m - MAS News bengali

তিক্ততাতেই শেষ সম্পর্ক, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়লেন রোনাল্ডো https://ift.tt/Gpo2U9m

তারকা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনাল্ডোর হাত ছাড়ল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। অর্থাৎ রোনাল্ডোকে আর রেড ডেভিলসের হয়ে খেলতে দেখা যাবে না। ক্লাব এবং রোনাল্ডোর মধ্যে পারস্পরিক সমঝোতার মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই মর্মে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড একটি বিবৃতিও জারি করে দিয়েছে। ক্রিস্তিয়ানো রোনাল্ডো তাৎক্ষণিক প্রভাবেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাব ছাড়ছেন বলে জানানো হয়েছে। পারস্পরিক সমঝোতার মাধ্যমেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দুটো মরশুম কাটানোর জন্য এবং দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তাঁকে ধন্যবাদও জানিয়েছেন। পাশাপাশি তাঁকে এবং তাঁর পরিবারকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানানো হয়েছে। তিনি এই দলের হয়ে ৩৪৬ ম্যাচে ১৪৫টি গোল করেছেন। সম্প্রতি ক্রিস্তিয়ানো রোনাল্ডো সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে একটি ইন্টারভিউ দিয়েছিলেন। এরপর ক্লাব এবং ক্লাবের ফুটবলারদের সঙ্গে তাঁর দুরত্ব অনেকটাই বেড়ে গিয়েছিল। এই ইন্টারভিউয়ে ক্রিস্তিয়ানো রোনাল্ডো ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাব, ক্লাবের মালিক এবং প্রাক্তন ফুটবলারদের কটাক্ষ করেছিলেন। পাশাপাশি টিমের ম্যানেজার এরিক টেন হাগকে নিশানা করেছিলেন তিনি। ব্রিটিশ ক্লাব তাঁর সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছে বলেও দাবি করেছেন ‘সিআর সেভেন’। তাঁর কথায়, 'শুধু টিমের ম্যানেজারই নন, ক্লাবের শীর্ষকর্তারাও আমাকে জোর করে সরিয়ে দিতে চাইছেন। ২ থেকে ৩ জন এর পিছনে রয়েছেন। এখন তো বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি বলে মনে হচ্ছে।' তবে সাক্ষাৎকারে টিমের ম্যানেজার টেন হাগ ছাড়া আর কারোর নাম করেননি ৩৭ বছরের পর্তুগিজ মহাতারকা। উল্লেখ্য, গত বছর ইটালির ক্লাব জুভেন্তাস ছেড়ে ফের ম্যাঞ্চেস্টারে ইউনাইটেডে যোগ দেন রোনাল্ডো। তার পর থেকে একাধিকবার টিমের ম্যানেজারদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন তিনি। পিয়ার্স মরগ্যানকে দেওয়া ওই সাক্ষাৎকারে রোনাল্ডো বলেন, “আমি কারোর পরোয়া করি না। সমর্থকদের সত্যিটা জানা উচিত। হ্যাঁ, বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি বলে মনে হয়েছে। কিছু মানুষ এখানে আমাকে পছন্দ করছেন না। এবছরই শুধু নয়, গত বছরও এমনটা হয়েছিল।” এর পরই টিমের ম্যানেজার টেন হাগকে একহাত নেন তিনি। বলেন, 'আমি ওই মানুষটিকে একদম শ্রদ্ধা করি না। কারণ উনি আমাকে সম্মান করেন না। আপনি কাউকে সম্মান না করলে নিজেও সম্মান পেতে পারেন না।' ২০২১ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাবে প্রত্যাবর্তন করেছিলেন রোনাল্ডো। তাঁকে প্রায় ২১৬ কোটি টাকা খরচ করে নিয়ে আসা হয়েছিল। ইতিপূর্বে তিনি জুভেন্তাসের হয়ে খেলতেন। তবে তারও আগে তিনি ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলছিলেন। আপাতত ২০২২ ফিফা বিশ্বকাপ খেলতে রোনাল্ডো কাতারে রয়েছেন।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/IJL3gjN
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads