Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/gpnNvJP
25,000 টাকা বিনিয়োগ করলেই প্রতি মাসে মিলবে 3 লাখ! কোন ব্যবসায় দুর্দান্ত লাভ? https://ift.tt/CSK801t
Business Ideas: বর্তমানে মুদ্রাস্ফীতি লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আর সেই কারণেই জীবিকা নির্বাহের জন্য চাকরির পাশাপাশি আরও কিছু করার চেষ্টা করেন সকলেই। এক্ষেত্রে অনেকেই স্টার্টআপের ভাবনা চিন্তা করেন, কিন্তু তাতে খরচের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। খরচের কথা ভেবেই অনেকে পিছিয়ে আসে। কিন্তু এখানে মাত্র 25000 টাকা খরচ করেই 3 লাখ টাকা প্রতি মাসে উপার্জনের কথা বলা হচ্ছে। কী ভাবে এই ব্যবসা শুরু করা যেতে পারে, তা দেখে নেওয়া যাক। এখানে বলা হচ্ছে মুক্তো চাষের কথা। এই ব্যবসায় অবিশ্বাস্য লাভ করা যেতে পারে। বর্তমানে এমন অনেক লোকের সাফল্যের গল্প রয়েছে, যেখানে সকলেই মুক্তো চাষ শুরু করেছিলেন, তাঁদের মধ্যে অনেকেই বর্তমানে সফল হন। এই ব্যবসায় সবচেয়ে ভালো দিক হল সরকার ব্যবসা শুরু করার জন্য 50 শতাংশ পর্যন্ত ভর্তুকি দিচ্ছে। নীল বিপ্লবের অংশ হিসাবেই এই মুক্তো চাষে উৎসাহ দেয় সরকার। সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এর আওতায় রাখা হয়েছে। মুক্তো চাষের জন্য একটি পুকুরের প্রয়োজন। কোনও ব্যক্তি নিজের টাকায় এই পুকুর তৈরি করতে পারেন। অথবা সরকারের 50 শতাংশ ভর্তুকির সুবিধা নিতে পারেন। কোনও ব্যক্তি মুক্তো চাষের জন্য পেশাদার প্রশিক্ষণ প্রোগ্রামে রেজিস্টার হতে পারেন। CIFA এমনই একটি শিক্ষামূলক প্রতিষ্ঠান। এর মাধ্যমে মুক্তো চাষ সম্পর্কে বিস্তারিত ও সঠিক তথ্য জানা যেতে পারে। মুক্তা চাষের প্রক্রিয়া মুক্তো চাষের জন্য ঝিনুক জালে বেঁধে একটি পুকুরে 10 থেকে 15 দিন ফেলে রাখতে হয়। যাতে ঝিনুকগুলি নিজস্ব পরিবেশ তৈরি করতে পারে, সেই কারণেই এই ফেলে রাখার কাজ করা হয়। পরে ঝিনুক বের করা হয় ও তাতে অস্ত্রোপচার করা হয়। এই অস্ত্রোপচারে, প্রতিটি ঝিনুকের ভিতরে একটি ছাঁচ ঢোকানো হয়। এই ছাঁচে প্রলেপ দেওয়ার পরে, ঝিনুকের স্তর তৈরি হয়, যা পরে মুক্তোতে পরিণত হয়। লাভ কত হতে পারে? একটি 1 একর পুকুরে 25,000 ঝিনুক চাষ করা যেতে পারে। এক একটি ঝিনুক থেকে 2 টি মুক্তো পাওয়া যেতে পারে। এক একটি মুক্তো বিক্রি হয় কমপক্ষে 120 টাকা করে। তবে, গুণমান ভালো হলে দাম 200 টাকা বাড়তে পারে। সেক্ষেত্রে 25,000 -এর মধ্যে যদি মাত্র 10,000 ঝিনুকও বেঁচে থাকে, সেক্ষেত্রে প্রচুর টাকা রোজগার করা যেতে পারে। 20-র বেশি সেক্টর থেকে তথ্য সমৃদ্ধ, দুরন্ত বিশ্লেষণ Economic Times-এর।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/gpnNvJP
Previous article
Next article

Leave Comments
Post a Comment