Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/SIcuPWU
বাড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিধি, মুখ্যমন্ত্রী খুললেন কু-তে অ্যাকাউন্ট https://ift.tt/cGQFMov
জনসংযোগে বরবারই এগিয়ে নেত্রী (West Bengal Chief Minister ) । বাড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে যোগাযোগের সুযোগও। ফেসবুক (Facebook), টুইটার (Twitter), হোয়াটস অ্যাপের (WhatsApp) পর আবারও নতুন এক সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে পা রাখলেন তিনি। ভারতীয় সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম কু -তে (Social Media Platform Koo) খুললেন অ্যাকাউন্ট। শুধু বাংলা বা ভারতেই নয়, মতো রাজনৈতিক নেত্রী এবং প্রশাসকের জনপ্রিয়তা বিশ্বজনীন। সমীক্ষা অনুযায়ী বিশ্বের ক্ষমতাবান ১০০ জনপ্রিয় ব্যক্তির মধ্যে একজন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এহেন নেত্রীর সমাজমাধ্যমে অনুগামীর সংখ্যা যে আকাশছোঁয়া থাকবে তা বলাই বাহুল্য। বর্তমানে টুইটারে মুখ্যমন্ত্রীর অনুগামীর সংখ্যা ৭ মিলিয়ন (7 million followers) অর্থাৎ ৭০ লাখ। ফেসবুকে (Facebook) মমতা বন্দ্যোপাধ্যায়ের ফলোয়ার ৪.৯ মিলিয়ন অর্থাৎ ৪৯ লাখ। নভেম্বরের এক তারিখ কু-তে অ্যাকাউন্ট খুলেছেন নেত্রী বলে জানা গিয়েছে। Koo-এর তরফে একটি বিবৃতি প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট খোলার কথাটি জানানো হয়েছে। একইসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নয়া সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে স্বাগত জানিয়েছেন Koo co-founder Aprameya Radhakrishna। তিনি বলেন, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, তাঁর দলের অন্যান্য নেতা- নেত্রীরাও এই প্ল্যাটফর্মে যোগ দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরাও শীঘ্র এই প্ল্যাটফর্মে অ্যকাউন্ট খুলবে বলে আশাবাদী প্রতিষ্ঠাতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কু (Koo) অ্যাকাউন্ট হ্যান্ডেলটি হল, Koo @Mamtaofficial। কু-তে তাঁর প্রথম পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'গ্রাম বাংলায় ৫০ লাখ বাড়িতে জলের ট্যাপ কানেকশন বসার কাজ সম্পূর্ণ। সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন।' কু-তে (KOO) ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের অ্যাকাউন্ট রয়েছে কু-তে। ব্লুটিকে টাকা নেওয়ার কথা সম্প্রতি এলন মাস্ক ঘোষণা করেন। এই ঘোষণার পরই আরও বেড়েছে কু-এর চাহিদা। 2019 সালের নভেম্বরে এই ভারতীয় সোশাল প্ল্যাটফর্মের পথ চলা শুরু। লঞ্চের পরেই এদেশে বিপুল সাফল্য পেয়েছিল Koo। 2021 সালের ডিসেম্বর মাসের তথ্য অনুযায়ী এই সোশাল প্ল্যাটফর্মে 3 কোটির বেশি ব্যবহারকারী রয়েছে। পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/SIcuPWU
Previous article
Next article

Leave Comments
Post a Comment