Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/bhJ6wj8
‘জনতার কণ্ঠস্বর ঈশ্বরের কণ্ঠস্বর’, ট্রাম্পকে টুইটারে ফেরালেন মাস্ক https://ift.tt/4GKkACJ
এক বছর নিষিদ্ধ থাকার পর ফের চালু করা হল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট। শনিবার ওই অ্যাকাউন্ট চালু করে দেওয়া হয়। সংস্থার নতুন কর্ণধার এলন মাস্ক এই নিয়ে ভোটাভুটি করেছিলেন। সেখানেই খুব কম ভোটের ব্যবধান জয়ী হন ট্রাম্প। তার পরই ওই অ্যাকাউন্ট ফের চালু করে দেওয়া হয়। প্রসঙ্গত, ২০২০-র মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প পরাজিত হওয়ার পরই ক্যাপিটল হিলে তাণ্ডব চালায় তাঁর দল রিপাবলিকান পার্টির সমর্থকরা। অশান্তির সময় ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে টুইট করে উস্কানি দেওয়ার অভিযোগ ওঠে। ফলে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের অ্যাকাউন্ট বন্ধ করে দেয় টুইটার কর্তৃপক্ষ। শুধু তাই নয়, ওই অ্যাকাউন্টটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। সেই ঘটনার প্রায় এক বছরের মাথায় ফের চালু হল ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট। প্রাক্তন অ্যাকাউন্ট চালু হতেই এই নিয়ে টুইট করেন সংস্থার কর্ণধার । সেখানে তিনি লেখেন, “মানুষ চাইছিল ট্রাম্পের অ্যাকাউন্টের পুনরুজ্জীবন হোক।” এর পাশাপাশি ল্যাটিন ভাষায় তিনি লেখেন ‘ভক্স পপুলি, ভক্স দেই’। যার অর্থ, ‘জনগণের কণ্ঠস্বর আসলে ঈশ্বরেরই কণ্ঠস্বর’। উল্লেখ্য, বর্তমানে বহুজাতিক এই সোশাল মিডিয়া সাইটটি ব্যবহার করেন ২৩৭ মিলিয়ন মানুষ। শুক্রবার তাঁদের মধ্যেই ভোটাভুটি করেন সংস্থার নতুন কর্ণধার এলন মাস্ক। ট্রাম্পের অ্যাকাউন্ট চালু করা উচিত কিনা, তাই নিয়ে প্রশ্ন করা হয়েছিল। শুধুমাত্র হ্যাঁ বা না-তে উত্তর দিতে বলেছিলেন টুইটার কর্তৃপক্ষ। একদিনের সেই ভোটের ফলাফল এলে দেখা যায়, ১৫ মিলিয়নেরও বেশ টুইটার ব্যবহারকারী অ্যাকাউন্ট ফের চালু করার পক্ষে ভোট দিয়েছেন। শতাংশের হিসেবে যা প্রায় ৫১.৮। অন্যদিকে বিপক্ষে পড়ে ৪৮.২ শতাংশ ভোট। ২০২১-র গোড়ার দিকে ট্রাম্পের অ্যাকাউন্ট নিষিদ্ধ ঘোষণার সময়, ৮৮ মিলিয়নেরও বেশি টুইটার ব্যবহারকারী তাঁকে ফলোয়ার ছিলেন। তাঁর সেই অ্যাকাউন্টে ফের চালু হতেই খুশিতে ফেটে পড়েন ট্রাম্প সমর্থকরা। রিপাবলিকান পার্টির হয়ে এই ইস্যুতে টুইট করেন পল গোসার। তিনি লেখেন, “প্রত্যাবর্তনের জন্য স্বাগত। @realdonaldtrump।” সম্প্রতি ফের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা ঘোষণা করেছেন ট্রাম্প। ২০২৪ হবে সেই ভোট। এর আগেও ভোটের সময় প্রচারের হাতিয়ার হিসেবে টুইটারকে ব্যবহার করে এসেছেন ট্রাম্প। কিছুদিন আগে হয়ে যাওয়া ‘মধ্যবর্তীকালীন’ নির্বাচনে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজেনটেটিভ’-এ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে রিপাবলিকানরা। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, এই আবহে অ্যাকাউন্ট চালু হওয়ায় সুবিধাজনক জায়গায় থাকবেন ট্রাম্প। টুইটারের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার শুরু করে দিতে পারেন তিনি। যদিও অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়ার পর থেকে আর কখনও টুইটারে ফিরবেন না বলে জানিয়েছিলেন ট্রাম্প।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/bhJ6wj8
Previous article
Next article

Leave Comments
Post a Comment