রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া, শীতের আমেজে বাঙালি https://ift.tt/BpNach2 - MAS News bengali

রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া, শীতের আমেজে বাঙালি https://ift.tt/BpNach2

West Bengal News: শীতের দেখা নাই! নভেম্বর মাসেই পারদ পতনের গতি কিছুটা হলেও আশা জাগিয়েছিল সাধারণ মানুষের মনে। কিন্তু, জাঁকিয়ে ঠান্ডা কই? প্রশ্ন শীতপ্রেমীদের। ঠিক কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? হাওয়া অফিস সূত্রে খবর, জমাটি ঠান্ডার জন্য ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে শীতপ্রেমীদের। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে থিতু হতে চলেছে জমাটি ঠান্ডা। কেমন থাকবে (Kolkata Weather Update)? এদিকে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা পারদ। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৭৮ শতাংশ এবং সর্বনিম্ন ৪৩ শতাংশ। রবিবার সকালের দিকে শীত শীত অনুভূত হলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দিনের আকাশ থাকবে মেঘলা। যদিও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিন আকাশ থাকবে মূলত শুষ্ক। কেমন থাকবে (South Bengal Weather Update)? দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু শুরু হয়েছে পারদ পতন। পশ্চিমের জেলাগুলিতে একধাক্কায় নেমেছে অনেকটাই। হাওয়া অফিসের তরফে জানানো হচ্ছে, আগামী পাঁচ দিন সেভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বড় কোনও বদলের সম্ভাবনা নেই। সকাল এবং রাতের দিকে শীত অনুভূত হবে। দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। তবে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই, জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে। কেমন থাকবে আবহাওয়া (North Bengal Weather Update)? উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে পারদ পতনের সম্ভাবনা। উল্লেখযোগ্য কোনও পরিবর্তন না থাকলেও সেখানেও জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও নেই বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ দক্ষিণ ভারতের অভিমুখী হবে বলে অনুমান আবহাওয়াবিদদের। তা অন্ধ্রপ্রদেশ ও তামিলনাডু উপকূলে পৌঁছতে পারে। এর সরাসরি কোনও প্রভাব বাংলায় পড়বে না। উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা কমতে পারে। মধ্য ভারতের তাপমাত্রা বেশ কিছুটা নামতে পারে। একধাক্কায় তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি নামতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/yPoueFw
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads