Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/n0cr6Vx
রেকর্ড নীচে কাঁচা জ্বালানির দাম, কলকাতায় পেট্রল কত? https://ift.tt/PmeL64d
Petrol Diesel Price: প্রায় 170 দিনেও দেশীয় বাজারে জ্বালানির দামে কোনও পরিবর্তন এল না। সপ্তাহের শেষ দিনেও অপরিবর্তিত রইল জ্বালানির দর। শনিবার শহর কলকাতায় প্রায় 6 মাস হচ্ছে, যখন জ্বালানির দরে কোনও পরিবর্তন আসেনি। কলকাতায় দিল্লির তুলনায় প্রায় 10 টাকা প্রতি লিটারে বেশি। আবার মুম্বই ও চেন্নাইয়ের চেয়ে কলকাতায় ডিজেলের দাম অনেকটাই কম। কলকাতায় প্রতি লিটারে 2 টাকা সস্তা ডিজেল। অন্যদিকে, অশোধিত তেল রয়েছে রেকর্ড সস্তা। শনিবারের বিচারে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দর ব্যারেল প্রতি নেমে এসেছে 86 ডলারে। যা কিনা গত কয়েক সপ্তাহের বিচারে সর্বনিম্ন। মাস কয়েক আগেও এই দর ছিল 96 ডলারের ঘরে। এবার দেখে নেওয়া যাক সপ্তাহের প্রথম দিন দেশের কোন শহরে পেট্রল-ডিজেলের দর কত রয়েছে? কলকাতায় পেট্রল-ডিজেলের দাম (Petrol Diesel Price in Kolkata) তিলোত্তমা নগরীতে পেট্রল-ডিজেলের দাম রয়েছে চড়া। কলকাতায় লিটার প্রতি পেট্রলের দর রয়েছে 106.03 টাকা। অন্যদিকে প্রতি লিটারে ডিজেলের দাম রয়েছে 92.76 টাকা। দিল্লিতে পেট্রল-ডিজেলের দাম (Petrol-Diesel Price Today in Delhi) রাজধানী শহরে প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে 96.72 টাকা। অন্যদিকে প্রতি লিটার ডিজেলের দর রয়েছে 89.62 টাকা। যা থেকে স্পষ্ট দেশের চার মেট্রো শহরের মধ্যে রাজধানীতেই পেট্রলের দাম সবচেয়ে কম। মুম্বইয়ে পেট্রল-ডিজেলের দাম (Petrol Diesel Price in Mumbai) দেশের বাণিজ্যনগরী মুম্বইতে জ্বালানির দাম সবচেয়ে চড়া। এই শহরে পেট্রলের দাম রয়েছে 106.31 টাকা। অন্যদিকে লিটার প্রতি ডিজেলের দাম রয়েছে 94.27 টাকা। চার মেট্রো শহরের মধ্যে এই শহরেই জ্বালানির দাম সবচেয়ে বেশি। চেন্নাইয়ে পেট্রল-ডিজেলের দাম (Petrol-Diesel Price Today in Chennai) দক্ষিণের মেট্রো শহরে চেন্নাইতে প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে 102.63 টাকা। অন্যদিকে ডিজেল বিকোচ্ছে প্রতি লিটার 94.24 টাকা দরে। চেন্নাইতে পেট্রলের দর কলকাতার তুলনায় কম হলেও, ডিজেলের দাম আবার কলকাতায় তুলনামূলক সস্তা রয়েছে। 20-র বেশি সেক্টর থেকে তথ্য সমৃদ্ধ, দুরন্ত বিশ্লেষণ Economic Times-এর। ব্যবসা-বাণিজ্য, আয়কর, শেয়ার বাজার, ছোট ব্যবসা, ভারতীয় রেল, পোস্ট অফিস, ক্রিপ্টোকারেন্সি, ব্যবসার আইডিয়া সংক্রান্ত এমন নানা খবর পেতে পাঠকেরা চোখ রাখুন য়।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/n0cr6Vx
Previous article
Next article

Leave Comments
Post a Comment