বীরবাহাকে নিয়ে 'কুরুচিকর' মন্তব্যের জের, শুভেন্দুর বিরুদ্ধে থানায় অভিযোগ মন্ত্রীর https://ift.tt/0kWaMb2 - MAS News bengali

বীরবাহাকে নিয়ে 'কুরুচিকর' মন্তব্যের জের, শুভেন্দুর বিরুদ্ধে থানায় অভিযোগ মন্ত্রীর https://ift.tt/0kWaMb2

West Bengal News : শুভেন্দু অধিকারীর () বিরুদ্ধে ঝাড়গ্রাম থানায় এসটি এসসি আইনে অভিযোগ দায়ের করলেন ঝাড়গ্রামের বিধায়িক তথা রাজ্যের মন্ত্রী ()। বুধবার দুপুরে ঝাড়গ্রাম থানায় তিনি রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। প্রসঙ্গত, চলতি বছরের ৭ জানুয়ারি নেতাই দিবসের দিন শুভেন্দু অধিকারীকে পুলিশ বিশাল ব্যারিকেট করে আটকে দিয়েছিল ঝিটকার জঙ্গলে ঢোকার মুখে। সেখানেই পুলিশ ও বীরবাহার নামে কুরুচিকর মন্তব্য করেছিলেন শুভেন্দু। সেই মন্তব্যের প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিধায়ক। ঠিক কী হয়েছিল? প্রসঙ্গত, চলতি বছরের ৭ জানুয়ারি নেতাই দিবসের দিন পুলিশ বিশাল ব্যারিকেট করে আটকে দিয়েছিল ঝিটকার জঙ্গলে ঢোকার মুখে। সেখানে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার। শুভেন্দু নেতাই যেতে পারবেন না বলে জানানো হয়েছিল। আর সেই কথা শোনার পরই উত্তেজিত হয়ে পড়েছিলেন তিনি। সেখানে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন তিনি। এমনকী, বিরুদ্ধেও কুরুচিকর মন্তব্য করেছিলেন তিনি। তাঁর সেই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়। তবে এই ঘটনার পর হাজারও বিতর্ক উঠলেও তৃণমূলের পক্ষ থেকে এতদিন কোনও মামলা করা হয়নি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। বরং তাঁকে আটকানোর ঘটনায় হাইকোর্টে ঝাড়গ্রামের তৎকালীন পুলিশ সুপার এবং অ্যাডিশনাল এসপির বিরুদ্ধে মামলা করেছিলেন শুভেন্দু। অখিল গিরির মন্তব্য এদিকে সম্প্রতি রাজ্যের মন্ত্রী () রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাহ্যিক রূপ নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন। এই মন্তব্যের জেরে তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি। রাস্তায় প্রতিবাদ জানাতে নেমে পড়ে বিজেপি। অখিল গিরির এই মন্তব্যে তীব্র প্রতিবাদ জানায় আদিবাসী সামাজিক সংগঠনগুলি। জঙ্গলমহল জুড়ে সোমবার পথ অবরোধ করে আদিবাসী সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহল। এই ঘটনার পরই শুভেন্দু অধিকারীর ৭ জানুয়ারি করা মন্তব্যর প্রসঙ্গ উঠে আসে। এরপর বুধবার বীরবাহা খোদ নিজে গিয়ে ঝাড়গ্রাম থানায় (Jhargram Police Station) মামলা করেছেন। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এসটিএসসি আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। এদিন বীরবাহা বলেন, "কোনও ভদ্র শিক্ষিত মানুষ এই ধরনের কথা বলতে পারে বলে আমার মনে হয় না। একজন আদিবাসী মানুষের নামে এই কথা বলতে পারেন না। তাই আমি প্রতিবাদ জানিয়েছি এবং ওঁর নামে ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ জানিয়েছি।"


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/OSq0Lvd
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads