মার্কিন H-1B ভিসা নীতিতে আতঙ্কে টুইটারের ছাঁটাই হওয়া ভারতীয়রা https://ift.tt/uFmlvjz - MAS News bengali

মার্কিন H-1B ভিসা নীতিতে আতঙ্কে টুইটারের ছাঁটাই হওয়া ভারতীয়রা https://ift.tt/uFmlvjz

হাতে রয়েছে আর মাত্র ৬০ দিন। তার মধ্যে যে করেই হোক মার্কিন মুলুকে পেতে হবে নতুন চাকরি। এই অবস্থায় হন্যে হয়ে কাজ খুঁজছেন Twitter থেকে ছাঁটাই হওয়া ভারতীয়রা। আবেদনপত্রে থাকছে সেই কাতর আর্তি। অনেকে আবার H-1B ভিসা থাকার বিষয়টিও উল্লেখ করেছেন আবেদনপত্রে। প্রসঙ্গত, মালিকানা বদল হওয়ার পর গণহারে ছাঁটাই করেছে বহুজাতিক এই সোশাল মিডিয়া সংস্থা। বিশ্বজুড়ে তাদের কর্মীর ৫০ শতাংশের ইতিমধ্যেই চাকরি চলে গিয়েছে। ২৩০ জনের মধ্যে ছাঁটাই করা হয়েছে ১৮০ জনকে। উল্লেখযোগ্য বিষয় হল, ভারতের প্রায় পুরো টিমকেই বসিয়ে দিয়েছে Twitter। মালিকানা বদলের কয়েক দিনের মধ্যেই চাকরিতে কোপ পড়ায় প্রবল বিপাকে পড়েছেন Twitter-র হয়ে এতোদিন পর্যন্ত আমেরিকায় কাজ করা ভারতীয়রা। প্রাক্তন মার্কিন President Donald Trump-র আমল থেকেই H-1B visa নিয়ে কড়াকড়ি শুরু করেছে আমেরিকা। President Biden সেই নীতি থেকে কিছুটা সরে এলেও অভিবাসনে নীতিতে নজরদারি বন্ধ হয়নি। মার্কিন আইন অনুযায়ী, বর্তমানে চাকরি না করলে H-1B Visa প্রাপ্ত কোনও ব্যক্তি ২ মাস পর্যন্ত থাকতে পারবেন আমেরিকায়। সেই নিয়মের জন্যেই আতঙ্ক বাড়ছে থেকে ছাঁটাই হওয়া ভারতীয়দের। উল্লেখ্য কাজ হারানোর পর সম্প্রতি -র বাসিন্দা এক ভারতীয় তাঁর আবেদনপত্রে লেখেন, “পরিস্থিতি মোটেই সহজ নয়। মনে যন্ত্রণা নিয়েই এই আবেদনপত্র লিখছি। আমি সেই ৫০ শতাংশ কর্মীদের একজন, যাঁকে অন্যায়ভাবে ছাঁটাই করেছে Twitter। আমি Data and Analytics Domain-এ কাজ করতাম। আমার Software Engineering-র ডিগ্রি রয়েছে। দয়া করে আমাকে কাজ দিন। আমি কাউকে হতাশ করব না। এখন একদম সময় নেই। দ্রুত করুন। কারণ আমার H-1B visa মেয়াদ ফুরিয়ে আসছে।” San Francisco-র ওই ভারতীয়র মতো অনেকেরই আবেদনপত্রে থাকছে এই একই আর্জি। সোশাল মিডিয়াতেই এই আবেদনপত্র পোস্ট করছেন অনেকে। এই অবস্থায় মার্কিন মুলুকের ভারতীয়দের স্বস্তি দিতে পদক্ষেপ করেছে প্রশাসন। আমেরিকার অভিবাসন দফতরের অ্য়াটর্নি Robert Webber-র তরফে অ্যাডভাইসরি দিয়ে বলা হয়েছে, “যাঁদের কাছে H-1B visa রয়েছে তাঁরা দ্রুত কাজ খুঁজুন। যদি ৪৫ দিন কেটে যাওয়ার পরও দেখেন আপনি নতুন চাকরি পাননি, তখন I-539 আবেদনপত্র পূরণ করুন। এতে H-1B visa-র স্ট্যাটাস বদল করা যাবে। তখন B-2 visa দেওয়া হবে।” উল্লেখ্য, B-2 visa হাতে পেলে ছয় মাসের জন্য কোনও ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতে পারেন। এর পাশাপাশি, গোটা ঘটনার উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে Narendra Modi সরকার। এই নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছে আমেরিকার ভারতীয় দূতাবাসও।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/SwV5mIo
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads