Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/bWNQF5o
'মায়ের মূর্তিকে শপথ নিয়ে বলে গেলাম...', হলদিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ শুভেন্দুর https://ift.tt/YeJlXGS
: নেতা সত্যব্রত দাস গ্রেফতারির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন বিরোধী দলনেতা ()। এমনকি মিথ্যা মামলা করে BJP নেতাকে জেলে পাঠানো হয়েছে বলে দাবি করেন নন্দীগ্রামের বিধায়ক। মঙ্গলবার কালীপুজোর পরের দিন (Haldia) সুতাহাটা ভারতীয় জন পূজক সংঘের নবম বর্ষের শ্যামাপুজো উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । এদিনের অনুষ্ঠান থেকেই তিনি পুলিশের প্রতি তীব্র ভাষায় আক্রমণ করে বলেন "আপনি যে হাত দিয়ে স্বপন দাসের (BJP নেতা সত্যব্রত দাস) কানে মেরেছেন। সেই দুটো হাত দিয়ে স্বপন দাসের পা যদি না ধরাতে পারি, আমি শুভেন্দু অধিকারী নয়। এই পবিত্র স্থানে শ্যামা মায়ের মূর্তিকে শপথ রেখে বলে গেলাম। মাতব্বরদের মাতব্বরি বেশি দিন চলবে না। সুতাহাটায় একটা লোক আছে, নিজের ভাইপোকে তমলুক-ঘাটাল ব্যাঙ্কে ঢুকিয়েছে। একটা মিথ্যা মামলা করে সুতাহাটার জনপ্রিয় ব্যক্তিত্ব পরোপকারী সত্যব্রত দাসকে জেলে ঢুকিয়েছে।" প্রসঙ্গত, সরকারি অর্থ অপব্যবহার করার অভিযোগে হলদিয়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা চেয়ারম্যান ইন কাউন্সিল শ্যামল আদক ঘনিষ্ঠ BJP নেতা সত্যব্রত দাসকে ১৯ অক্টোবর রাতে গ্রেফতার করে সুতাহাটা থানার পুলিশ। ২০ অক্টোবর হলদিয়া মহকুমা আদালতের তোলা হলে বিচারক তার জামিন নাকচ করে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। সত্যব্রত দাস গ্রেফতার হওয়ার পর তাঁর আইনজীবী আদালতে অভিযোগ করেন, গ্রেফতারের পর সত্যব্রত দাসকে মারধর করেছে পুলিশ৷ এই ঘটনার পর প্রথমবার হলদিয়া এসে মুখ খুললেন শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারকে নিশানা করে তাঁর বক্তব্য, "এদের সঙ্গে কেউ নেই শুধুমাত্র পুলিশ বাবারা আছেন।" টেন্ডার নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে পূর্ববর্তী তৃণমূল পরিচালিত বোর্ডের বিরুদ্ধে। তাতে নাম জড়ায় বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদকের। তিনি গত বিধানসভা নির্বাচনের আগেই যোগ দিয়েছিলেন বিজেপিতে। তাঁর ‘ঘনিষ্ঠ’ সত্যব্রত দাসও বিজেপিতে যোগ দে স্থানীয় এক নির্মাণ সংস্থার অভিযোগ, তাদের নাম করে প্রায় ৯০ লক্ষ টাকার ভুয়ো কাজ দেখানো হয়েছে পুরসভায়। এই অভিযোগের তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে জেলা পুলিশ। হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার শ্রদ্ধা পাণ্ডের নেতৃত্বে ১২ সদস্যের দল শুরু করে। সেই তদন্তের পরিপ্রেক্ষিতে সত্যব্রতকে গ্রেফতার করা হয়।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/bWNQF5o
Previous article
Next article

Leave Comments
Post a Comment