পাঁচ বছর ভোটে লড়তে পারবেন না ইমরান খান https://ift.tt/mhWlLgt - MAS News bengali

পাঁচ বছর ভোটে লড়তে পারবেন না ইমরান খান https://ift.tt/mhWlLgt

মাত্র ৪ কোটি খরচ করে ১৪ কোটির বহুমূল্য উপহার সামগ্রী হাতিয়ে নেওয়ার অভিযোগ। কী নেই তাতে? সৌদি আরবের যুবরাজের দেওয়া সোনার একে-৪৭ রাইফেল থেকে শুরু করে একাধিক সোনা-হিরের গয়না। তালিকায় রয়েছে বহুমূল্য ঘড়ি, পেন, ডিনার সেট, সুগন্ধী সামগ্রী ও হ্যান্ড ব্যাগও। আর এই অভিযোগ সামনে আসতেই প্রবল বিপাকে পড়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ইতিমধ্যেই খারিজ হয়ে গিয়েছে তাঁর সাংসদ পদ। শুধু তাই নয়, আগামী পাঁচ বছরের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারবেন না তিনি। যদিও নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করার সিদ্ধান্ত নিয়ে ইমরানের দল ‘ তেহেরিক-ই ইনসাফ’ বা ‘পিটিআই’। প্রসঙ্গত, শুক্রবার সাংসদ পদ খারিজ হতেই লাহোর থেকে ইসলামাবাদ — পাকিস্তানের একাধিক জায়গায় ইমরানের বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগান ওঠে। পাশাপাশি, এই ইস্যুতে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। শুক্রবার উপহার সামগ্রী মামলায় ইমরান খানের সাংসদ পদ খারিজ করার কথা ঘোষণা করে পাকিস্তানের নির্বাচন কমিশন। এর পরই প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে নিশানা করতে শুরু করেন বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের নেতা-নেত্রীরা। ‘পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ’ বা ‘পিএমএল-এন’-র নেত্রী বলেন, “এবার জেলে যেতে হবে ।” একই সুর শোনা গিয়েছে ‘পাকিস্তান পিপলস পার্টি’ বা ‘পিপিপি’-র নেতা বিলাওয়াল ভুট্টো জারদারির গলাতেও। পালটা আক্রমণের রাস্তায় হেঁটেছে ইমরানের দলও। বর্তমান ক্ষমতাসীন জোটকে ‘চোরেদের সরকার’ বলে উল্লেখ করেছেন পিটিআই-র নেতারা। উল্লেখ্য, ক্ষমতায় ফিরতে জুড়ে ‘আজাদি মার্চ’ পদযাত্রা শুরু করছেন ইমরান খান। এই পদযাত্রা বন্ধ করতেও সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। কিন্তু তা খারিজ করে দেয় পাকিস্তানের সর্বোচ্চ আদালত। ২০১৮-য় প্রধানমন্ত্রী হন ইমরান খান। ক্ষমতা পাওয়ার পর একাধিক মধ্য প্রাচ্যের দেশগুলিতে গিয়েছিলেন তিনি। আরব দেশগুলিতে সফরের সময় প্রচুর বহুমূল্য উপহার পান ইমরান। দেশে ফিরে উপহারগুলিকে সরকারি তোষাখানায় পাঠিয়ে ছিলেন তিনি। অভিযোগ, পরবর্তীকালে ওই উপহার সামগ্রীগুলি বিক্রি করে কোটি কোটি টাকা আত্মসাতের করেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। সেই অভিযোগেই এবার ইমরানের সাংসদ পদ খারিজ করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন। এই দুর্নীতিতে ইমরানের স্ত্রী বুসরা বিবির হাত রয়েছে বলেও অভিযোগ ক্ষমতাসীন জোট সরকারে। যদিও সব অভিযোগই খারিজ করেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/N67xsnD
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads