ডেঙ্গি আক্রান্ত সলমান খান, বিগ বস ১৬-র দায়িত্ব করণের কাঁধে https://ift.tt/iEJ38xB - MAS News bengali

ডেঙ্গি আক্রান্ত সলমান খান, বিগ বস ১৬-র দায়িত্ব করণের কাঁধে https://ift.tt/iEJ38xB

ডেঙ্গিতে আক্রান্ত সলমান খান। চিকিৎসকদের পরামর্শে আপাতত বিশ্রামে থাকছেন তিনি। তাঁর অবর্তমানে -এর সঞ্চালনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন ()। জানা গিয়েছে, আগামী কয়েক সপ্তাহ সলমনের পরিবর্তে করণ এই শো এগিয়ে নিয়ে যাবেন। বর্তমানে করণের হাতে অনেক কাজ রয়েছে ঠিকই। তবে এর আগেও Bigg Boss OTT-র প্রথম সিজনের সঞ্চালনা করেছেন তিনি। তাই সফলভাবে এই শো চালানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। সেই কারণেই হয়ত ভাইজান নিজের পুরনো বন্ধুর কাছে সাহায্য চেয়েছিলেন। ইন্ডাস্ট্রিতে কেউই সল্লু ভাইয়ের () আবেদন ফেরাতে পারেন না। তাই করণও সেটা পারেননি। তাছাড়া এই কাজের জন্য করণ জোহরকে মোটা টাকার পারিশ্রমিক অফার করা হয়েছিল বলে খবর। ফলত সঞ্চালনার দায়িত্ব সামলানোর অফার ফেরানি KJo। একাধিক রিপোর্ট সেই কথাই বলছে। শুক্রবার কা ভার-এ দেখা যায়নি । এরপরেই কৌতূহলী হয়ে পড়ে আম জনতা। কেন সলমন সঞ্চালনার দায়িত্ব থেকে সরলেন প্রশ্ন উঠতে শুরু করে। এরপরেই জানা যায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন । তবে তাঁর অসুস্থতা সম্পর্কে বিশদ জানা যায়নি। বর্তমানে সলমান কেমন আছেন, তা জানতে উদগ্রীব ভক্তরা। যদিও খান পরিবারের তরফ থেকে বিষয়টি নিয়ে কোনও আপডেট দেওয়া হয়নি। তবে কালার্স টিভির তরফ থেকে একটি প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। যার ক্যাপশনে লেখা হয়েছে, "অর্চনা আউর গোরিকে বিচ হুই টকরার পর উঠায়ে নে সওয়াল। অব ইস উইকএন্ড কেয়া হোগা ইনকা হাল?" এই ক্যাপশনের বাংলা তর্জমা করলে দাঁড়ায়, "অর্চনা আর গোরির ঝামেলা নিয়ে প্রশ্ন তুললেন । এই সপ্তাহান্তে কী হাল হবে এঁদের?" আচমকা উইকএন্ড কা ভারে কেন সলমনের পরিবর্তে করণ এলেন, সেই প্রশ্ন করতে শুরু করেছিলেন অনেকেই। এরপরেই জানা যায় বর্তমানে চিকিৎসাধীন ভাইজান। সোশাল মিডিয়ায় ভাইজানের আরোগ্য কামনা করতে শুরু করেছেন ভক্তরা। যাতে খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনা করছে এর সমুদ্র সমান ভক্তকূল। কেউ লিখলেন, "দ্রুত সেরে উঠুন।" কারও মন্তব্য, "ভাইজান, আপনার সুস্থতার দোয়া করছি।" বিনোদনের আরও খবর পড়তে ... প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন …


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/9UzKV7Y
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads