Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/LlcUY6r
১০০ দিনের কাজে মিলছে না মজুরি, রাজ্য সরকারেই দুষলেন স্মৃতি ইরানি https://ift.tt/tOG6Aug
বাংলায় খুন, বেকারত্ব থেকে ১০০ দিনের কাজে মজুরি না পাওয়ার জন্য রাজ্য সরকার ও শাসকদলের দিকেই অভিযোগের আঙুল তুললেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। BJP নেতাদের প্রতিবাদ-আন্দোলনেও বাধা দেওয়া হচ্ছে বলে তোপ দাগেন তিনি। শিশুকে অপহরণ করে খুনের ঘটনায় এদিন হুগলির BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে শান্তিনিকেতন ঢুকতে বাধা দেওয়া হয়। সেই ঘটনা প্রসঙ্গে শ্রীরামপুরে বলেন, "মা হোক, শিশু হোক, মানুষ হোক, এটা নির্দোষদের মেরে ফেলা তৃণমূলের একটা ঘৃণিত পলিটিক্যাল প্র্যাকটিস হয়ে গিয়েছে। যখন ভারতীয় জনতা পার্টির নেতারা এই কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তোলে তাদের বাধা দেয়। এটা বাংলার বাচ্চারাও জানে।" সরাসরি মুখ্যমন্ত্রীকে একহাত নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের রাজনীতি আর কতদিন চলবে! সেটা আমরা দেখতে চাই। মর্যাদা কে লংঘন করা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভ্যাস হয়ে গিয়েছে। দুর্নীতির বিরুদ্ধে যদি তিনি আওয়াজ ওঠাতেন, যাঁরা দুর্নীতি করছে তাদেরকে জেলে ঢোকানোর ব্যবস্থা করতেন, তাহলে বোঝা যেত। এপ্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর প্রশ্ন,"তৃণমূল নেতাদের ঘর থেকে জনতার থেকে লুট করা টাকা কি করে উদ্ধার হল তার জবাব দিতে হবে।" বাংলায় ১০০ দিনের কাজ বন্ধ। সেই প্রসঙ্গে স্মৃতি ইরানি বলেন, "কেন মমতা বন্দ্যোপাধ্যায়তে মানুষকে কাজ দেয়নি, কেন কৃষকদের অ্যাকাউন্ট নম্বর দেয়নি প্রথমে? কেন আয়ুষমান ভারত বাংলায় চালু করতে দেয়নি।কেন আবাস যোজনার সুবিধা তৃণমূল নেতারা পাবে। এটা তো গরীব মানুষের জন্য তৃণমূল নেতাদের জন্য তো নয়। আজকেও বলছি যদি ১০০ দিনের টাকা দিতে চান গরীব মানুষকে তাহলে কেন তাদের অ্যাকাউন্ট নম্বর দিচ্ছেন না।" গ্যাসের দাম বাড়ার যুক্তি দিতে গিয়ে স্মৃতি ইরানি বলেন, "ফ্রি ভ্যাকসিন,কৃষকদের টাকা দেওয়া,দশ কোটি মানুষকে বছরে পাঁচ লাখ টাকা করে সুবিধা দেওয়া, মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া, ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন কংগ্রেসের সরকার করেনি। নরেন্দ্র মোদির সরকার দিল্লি থেকে যে টাকা পাঠায় তা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিনা কাটামানি খেয়ে গরীবদের কাছে পৌঁছে দেয় তবে বুঝব। 'এদিন রাজ্যের কাছে কেন্দ্রের থেকে পাঠানো টাকার হিসেব নেন স্মৃতি ইরানি। বলেন, "ইউপিএ সরকারের আমলে যে টাকা আসতো তার থেকে বেশি টাকা বাংলায় আসে মোদীর আমলে।মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকার হিসাব দিন।সেই টাকা যদি কোথাও পাওয়া যায় তৃণমূল নেতাদের বাড়িতে লুকিয়ে রাখা লুটের টাকা পাওয়া যাচ্ছে কোন গরীব মানুষের বাড়িতে নয়।তাহলে সেই সরকারী টাকা কিভাবে ডাইভার্ট করা হচ্ছে।"
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/LlcUY6r
Previous article
Next article

Leave Comments
Post a Comment