দলের নাম করে টাকা চাওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, চাঞ্চল্য https://ift.tt/lImnx5d - MAS News bengali

দলের নাম করে টাকা চাওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, চাঞ্চল্য https://ift.tt/lImnx5d

ফের দুর্নীতির অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। এবার একটি গ্যারাজ ঘর নির্মাণকাজের জন্য দলের নাম করে এক ব্যক্তির থেকে ১ লাখ টাকা চাওয়ার অভিযোগ উঠেছে বর্ধমানের (Burdwan) মেমারির এক তৃণমূল নেতার বিরুদ্ধে। টাকা না দিলে ওই তৃণমূল নেতা পঞ্চায়েতকে দিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন বলে অভিযোগ। ওই তৃণমূল নেতার বিরুদ্ধে মেমারি থানায় অভিযোগও দায়ের করেছেন ওই ব্যক্তি। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মেমারি-১ নম্বর ব্লকে। পুলিশ সূত্রে খবর, মেমারি-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সন্দীপ প্রামাণিকের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে। সন্দীপ প্রামাণিক মেমারি ১ নম্লর ব্লকের গোপগন্তার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুরের বাসিন্দা সত্যব্রত হাজরা ওরফে গৌতম হাজরার থেকে গ্যারাজঘর নির্মাণকাজের জন্য ১ লাখ টাকা দাবি করেছেন বলে অভিযোগ। মেমারি থানায় অভিযোগ দায়ের করেছেন সত্যব্রতবাবু। তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেমারি-১ ব্লকের গোপগন্তার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুরের বাসিন্দা সত্যব্রত হাজরা ওরফে গৌতম হাজরা। তিনি পঞ্চায়েতের অনুমতি নিয়েই রাধাকান্তপুরে একটি গ্যারাজ ঘর নির্মাণের কাজ করছিলেন। সেই নির্মাণ কাজ করার জন্য স্থানীয় তৃণমূল নেতা সন্দীপ প্রামানিক তৃণমূলের নাম করে ১ লাখ টাকা চান এবং টাকা না দিলে পঞ্চায়েতকে দিয়ে কাজ বন্ধ করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়। সত্যব্রত হাজরা টাকা না দেওয়ায় দু-দিনের মধ্যে পঞ্চায়েত থেকে তাঁর কাছে কাজ বন্ধ করার নোটিশও আসে বলে তিনি জানিয়েছেন। এরপরই তিনি মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও গোপগন্তার ২-এর পঞ্চায়েত প্রধান অঞ্জলি মল্লিকের দাবি, "নির্মাণকার্য করার জন্য সত্যব্রত হাজরাকে কোনও অনুমতি দেওয়া হয়নি। তিনি নির্মাণকার্যের জন্য আবেদন করেছেন। তাঁর জায়গার নথিতে ডোবা লেখা আছে। স্থানীয় মানুষেরা অভিযোগ করায় কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছি।" অন্যদিকে, কার্যত তোলাবাজির অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা সন্দীপ প্রামাণিক। তাঁর দাবি, "ডোবা বুজিয়ে নির্মাণকার্য চলছিল। এলাকাবাসীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই কাজ পঞ্চায়েত বন্ধ করে দিয়েছে। এই বিষয়ে আমি কিছু জানি না। আমার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছে তার জবাব আইন মোতাবেকই দেব।" তবে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। BJP-র বর্ধমান জেলা কমিটির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র ঘটনার কটাক্ষ করে বলেন, নির্মাণ করতে গেলে দলীয় ফাণ্ডের নামে টাকা নেওয়া- এই সংস্কৃতি তৃণমূল ভুলতে পারছে না। তোলা না তুলতে পারলে তৃণমূলের একটা নেতাও থাকবে না।" যদিও জেলা তৃণমুলের মুখপাত্র প্রসেনজিৎ দাসের দাবি, "তৃণমূল জোর করে টাকা নিয়ে ফাণ্ড তৈরি করে না। তৃণমূল মানুষের দল। তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাব। ঘটনা সত্য হলে দল ব্যবস্থা নেবে।"


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/63G8IJH
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads