Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/HQvKynz
83 ঘণ্টায় পার 4000 কিমি! দেশের সবচেয়ে লম্বা ট্রেন-রুটের খোঁজ জানেন? https://ift.tt/jsSFuVx
Indian Railways: ভারতীয় রেল বিশ্বের সর্ববৃহৎ ও প্রসারিত রেলপথগুলির মধ্যে অন্যতম বলে গণ্য হয়। এই বিশাল রেল নেটওয়ার্ক 17টি জোনে বিভক্ত। তবে যদি জিজ্ঞাসা করা হয়, অনেকেই হয়তো বলতে পারবেন না, ভারতীয় রেলের দীর্ঘতম রুট কোনটি? এ প্রসঙ্গে বলতে হয়, ডিব্রুগড় থেকে কন্যাকুমারীর মধ্যে ট্রেনের রুটটি ভারতের দীর্ঘতম ট্রেন রুট এবং এটি বিশ্বের দীর্ঘতম রুটগুলির মধ্যেও জায়গা করে নিয়েছে। ভারত বৈচিত্রময় দেশ, প্রায়ই দেখা যায় এক রাজ্যের থেকে অন্য রাজ্যের সংস্কৃতি পুরো ভিন্ন। ফলে এই রুটটি বিভিন্ন জলবায়ু, ভূখণ্ড এবং ভাষাগত অঞ্চলের সাক্ষী। এই রুটে বিভিন্ন সংস্কৃতির সাক্ষী থাকতে পারেন রেলযাত্রীরা। () যে ট্রেনটি ভারতের এই দীর্ঘতম রুটে সফর করে সেটি হল Vivek Express। ট্রেনটি এই 4273 কিমির দীর্ঘ পথে প্রায় 55টি স্টপেজে দাঁড়ায়। মোট এই দূরত্ব কভার করতে Vivek Express-এর সময় লাগে প্রায় 80 ঘন্টা এবং 15 মিনিট। 2011 সালে স্বামী বিবেকানন্দের 150 তম জন্মবার্ষিকী স্মরণে এই ট্রেনটি চালু করা হয়েছিল। 2020-এর মার্চে করোনার গৃহবন্দীর জেরে, অন্য সব এক্সপ্রেসের মতো এই ট্রেনটি চালানোও বন্ধ করা হয়েছিল। ট্রেনটি উত্তর থেকে দক্ষিণে তিনসুকিয়া, ডিমাপুর, গুয়াহাটি, বোঙ্গাইগাঁও, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কিষাণগঞ্জ, মালদা, রামপুরহাট, পাকুড়, দুর্গাপুর, আসানসোল, খড়গপুর, বালাসোর, কটক, ভুবনেশ্বর, খোরধা, ব্রহ্মপুর, শ্রীকাকুলাম, বিশাখাপত্তনম, সামলকোট, রাজামুন্দ্রি, ইলুরু, বিজয়ওয়াড়া, ওঙ্গোল, নেলোর, রেনিগুন্টা, ভেলোর, সালেম, ইরোড, কোয়েম্বাটোর, পালাক্কাদ, থ্রিসুর, আলুভা, এরনাকুলাম, কোট্টায়াম, চেঙ্গানুর, কোল্লাম, থিরুভানপুর এবং নওগাঁপুর ইত্যাদি স্টেশনগুলিতে স্টপেজ দেয়। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ট্রেন রুট কোথায়? বিশ্বের দীর্ঘতম ট্রেন রুট রয়েছে রাশিয়াতে। এই রুটে ট্রেন যাত্রায় 6 দিন সময় লাগে। এটি রাশিয়ার পূর্ব প্রান্তের সঙ্গে পশ্চিম প্রান্তকে যোগ করেছে। ট্রেনটি মস্কোও থেকে ছেড়ে 9,250 কিলোমিটার 6 দিনে পার করে ভ্লাদিভোস্টকে পৌঁছয়। দীর্ঘতম হিসেবে এই ট্রেন রুট ভারতের তুলনায় প্রায় দ্বিগুণ। 20-র বেশি সেক্টর থেকে তথ্য সমৃদ্ধ, দুরন্ত বিশ্লেষণ Economic Times-এর। ব্যবসা-বাণিজ্য, আয়কর, শেয়ার বাজার, ক্রিপ্টোকারেন্সি, ছোট ব্যবসা, ভারতীয় রেল, MSME (Ministry of Micro, Small and Medium Enterprises) সংক্রান্ত এমন নানা খবর পেতে পাঠকেরা চোখ রাখুন য়।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/HQvKynz
Previous article
Next article

Leave Comments
Post a Comment