Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/vyafKp1
চোখের জলে আজ ২ জুন শেষ বিদায়, KK-র শেষকৃত্য দুপুরেই https://ift.tt/gJxfprH
শেষ হয়ে গেছে এক সুরেলা অধ্যায়। আজ, ২ জুন বৃহস্পতিবার সেই জাদুকন্ঠী KK-কে শেষ বিদায় জানানো হবে। বুধবার রাতেই কলকাতা থেকে প্রয়াত গায়ক কে কে-র মরদেহ তাঁর পরিবার মুম্বই নিয়ে গেছেন। কফিনবন্দি সেই দেহ রাত ৯টার পর পৌঁছেছে মুম্বইয়ে। আজ Krishnakumar Kunnath-Sএর শেষকৃত্য সম্পন্ন হবে মুম্বইয়ের ভার্সোভা শ্মশানে। জানা গিয়েছে দুপুর ১টায় শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। বুধবারই কে কে-র মরদেহের ময়নাতদন্ত করা হয়। পোস্টমর্টেমের যে প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে তাতে জানা গিয়েছে KK-র ফুসফুস ও লিভারের সমস্যা ছিল। তবে তাঁর মৃত্যু হয় হৃদরোগে আক্রান্ত হয়েই। অন্যদিকে কলকাতা পুলিশ নিউ মার্কেট থানায় KK-র অস্বাভাবিক মৃত্যুর কেস ফাইল করেছে। বুধবার ময়নাতদন্তের পর KK-র কফিনবন্দি দেহ নিয়ে আসা হয় রবীন্দ্রসদনে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতে গান স্যালুট জানানো হয়। প্রয়াত শিল্পীর শেষ দর্শনের আয়োজন করা হয়েছে আজ সকাল ১০.৩০ থেকে ১২.৩০টা। ভার্সোভা আন্ধেরির পার্ক প্লাজায় শায়িত থাকবে তাঁর মরদেহ। জানানো হয়েছে ৭২ ঘণ্টা পর KK-র মৃত্যুর আসল কারণ জানিয়ে বিস্তারিত রিপোর্ট প্রকাশিত হবে SSKM-এর তরফে। উল্লেখ্য, মঙ্গলবার নজরুল মঞ্চে অনুষ্ঠান করার পর অসুস্থ হয়ে পড়েন KK। এদিন হোটেলে ফিরে তিনি অসুস্থ বোধ করায় তাঁকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। KK-র ম্যানেজার রীতেশ ভাট জানিয়েছেন, গাড়ি করে ফেরার পথেই শিল্পী বারবার বলছিলেন, ''আমার সাংঘাতিক ঠান্ডা লাগছে। গাড়ির এসি বন্ধ করো।'' অথচ শোয়ের পর এবং শো চলাকালীন দেখা গিয়েছিল তিনি ঘেমে গিয়েছেন। তাঁর ছায়াসঙ্গী ম্যানেজারের কথায়, গাড়িতে উঠতেই KK-র পায়ে ক্র্যাম্প ধরে । অন্যদিকে গায়ক KK-র মৃত্যুর কারণ নিয়ে একটি ইঙ্গিতপূর্ণ টুইট করেছেন বিখ্যাত চিকিৎসক কুণাল সরকার (Dr Kunal Sarkar)। তিনি একটি টুইটে লিখেছেন, "শহর কলকাতার লজ্জা এবং দুঃখের একটি সন্ধ্যা।" একই সঙ্গে তিনি একটি গ্রাফিক্স শেয়ার করেছেন। যেখানে লেখা "যতটা দুঃখ, ততটাই লজ্জা!" KK-র মৃত্যুর কারণ হিসেবে বেশ কিছু উল্লেখযোগ্য মন্তব্য করেন তিনি। কুণাল সরকার লিখেছেন, “বেসামাল ভিড় > AC বেহাল-ভীষণ গরম > মুখের উপর ফায়ার এক্সটিংগুইশার স্পে করা > দু'ঘণ্টার উপর সময় নষ্ঠ করে তারপর শেষ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া।” শেষে তিনি সংযোজন করেছেন, “আমাদের ক্ষমা কর"। চিকিৎসকের এই টুইট যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে। একদিকে যখন অব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছিল সেই সময়ই অডিটরিয়ামে AC-র ‘হাল’ নিয়ে এই চিকিৎসকের প্রশ্ন তোলা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/vyafKp1
Previous article
Next article

Leave Comments
Post a Comment