Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/F5pcew1
দাম কমল অপরিশোধিত তেলের, কলকাতায় কত পেট্রল-ডিজেল? https://ift.tt/MceJRfS
জ্বালানি ছাড়ের পর অপরিবর্তিত দাম! একটানা 13 দিন কলকাতা সহ একাধিক শহরে দামের কোনও বদল হয়নি। লিটার প্রতি অপরিবর্তিত পেট্রল-ডিজেল। যার ফলে বহুদিন পরে সামান্য স্বস্তিতে সাধারণ জনগণ। যে রেটে দাম বাড়ছিল কলকাতায়, তাতে দুশ্চিন্তায় ছিলেন মধ্যবিত্ত। বৃদ্ধির ফলে ক্রমশ বাড়ছিল নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম। কিছুটা বাধ্য হয়েই কেন্দ্রকে এক্সাইজ ডিউটি ছাড়ের সিদ্ধান্ত নিতে হয়। যার ফলে দামের বদল আসে৷ কলকাতা সহ দেশের চার মহানগরীতেই কমেছে পেট্রল-ডিজেলের দাম। এক্সাইজ ছাড়ের পরে পেট্রল-ডিজেলের দাম 9.5 টাকা কমেছে। প্রসঙ্গত, এপ্রিল মাসে নাগাড়ে বাড়ছিল পেট্রল-ডিজেলের দাম। এপ্রিলের 1-6 প্রতিদিন 80 পয়সা করে দাম বৃদ্ধি পেয়েছে পেট্রল-ডিজেলের৷ দাম বাড়তে বাড়তে দেশের চার মহানগরীতে ₹100 ছাপিয়ে গিয়েছিল দাম। কলকাতায় রেকর্ড 115 টাকায় পৌঁছে গিয়েছিল পেট্রল। এপ্রিল 6 এর পর আর দাম বাড়েনি কলকাতায়। দাম না বাড়লেও, জ্বালানি দর কমেও যায়নি। অবশেষে সরকার এক্সাইজে ছাড় দেওয়ার পর দেশে সস্তা হয়েছে পেট্রল-ডিজেল। দেশের চার মহানগরীতেই বড় বদল দামে। কোন শহরে দাম হয়েছে কত? একনজরে দেখে নেওয়া যাক। কলকাতায় পেট্রল-ডিজেলের দাম ( In Kolkata) আজ কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম 106.03 পয়সা। লিটার প্রতি ডিজেল 92.75 টাকা। এই নিয়ে টান 13 দিন দাম বাড়েনি পেট্রল-ডিজেলের। Read More: দিল্লিতে পেট্রল-ডিজেলের দাম ( Petrol-Diesel Price In Kolkata) দেশের রাজধানী দিল্লি শহরে লিটার প্রতি পেট্রলের দাম 96.72 টাকা। লিটার প্রতি ডিজেল 89.62 টাকা। একটানা 13 দিন দাম বাড়েনি পেট্রল-ডিজেলের। মুম্বইয়ে লিটার প্রতি পেট্রল-ডিজেলের দাম ( Petrol-Diesel Price In Mumbai) দেশের বাণিজ্যনগরী মুম্বই শহরে লিটার প্রতি পেট্রলের দাম 111.35 টাকা প্রতি লিটার৷ লিটার প্রতি ডিজেল 97.28 পয়সা প্রতি লিটার। দেশের আর্থিক রাজধানী মুম্বই শহরে লিটার প্রতি সবথেকে বেশি দামে বিক্রি হচ্ছে পেট্রল-ডিজেল। যদিও একটানা 13 দিন দাম বাড়েনি। Read More: চেন্নাই শহরে পেট্রল-ডিজেলের দাম ( Petrol-Diesel Price In Chennai) দামের প্রকোপ দাক্ষিণাত্যেও। লিটার প্রতি পেট্রলের দাম 102.63 টাকা। লিটার প্রতি ডিজেল 94.24 টাকা। আজ লিটার প্রতি দাম বাড়েনি পেট্রল-ডিজেলের। Read More:
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/F5pcew1
Previous article
Next article

Leave Comments
Post a Comment