Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/OHTcjQv
গুমোট গরমে হাঁসফাঁস বাংলা, বর্ষা প্রবেশে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা https://ift.tt/yTvPRVN
দিনভর আকাশে রোদ-মেঘের খেলা। অবশেষে নির্ধারিত সময়ের আগেই বঙ্গে প্রবেশ বর্ষার। তবুও গুমোট গরমে হাঁসফাঁস কলকাতা সহ দক্ষিণবঙ্গ। বিকেলের হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা এই অস্বস্তিকর আবহাওয়া থেকে সাময়িক মুক্তির বেশি কিছু নয়। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর থেকে দক্ষিণবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যদিও তাপমাত্রায় স্বস্তির কোনও খবর শোনায়নি আবহাওয়া দফতর। বিশেষত দক্ষিণবঙ্গে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়বে অস্বস্তি। তবে বর্ষার প্রবেশে উত্তরবঙ্গের জেলাগুলোয় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নতুন সপ্তাহের শুরুতেই পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে ভারি বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। কেমন থাকবে কলকাতার আবহাওয়া? গত কয়েকদিন ধরেই কলকাতার আকাশে রোদ সেভাবে দেখা যাচ্ছে না। কিন্তু, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় প্রবল অস্বস্তি । রবিবার সকাল থেকেই শহরের আকাশ মেঘলা। এদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮০ শতাংশ এবং সর্বনিম্ন ৪২ শতাংশ। দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব উত্তর প্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে। এছাড়াও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প পূর্ণ উত্তর-পশ্চিম বায়ু নিম্ন ট্রপোস্ফিয়ার দিয়ে উত্তর পূর্ব ভারতের দিকে যাচ্ছে। ফলে সেখানে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/OHTcjQv
Previous article
Next article

Leave Comments
Post a Comment