Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/Vyop3Ph
অপরিশোধিত তেলের দাম 9200 পার! কলকাতায় পেট্রল, ডিজেলের দাম জানুন https://ift.tt/PxqQMmh
Petrol : আন্তর্জাতিক বাজারে ফের একবার দাম চড়া হচ্ছে অপরিশোধিত তেলের। যার জেরে ভারতের মতো তেল আমদানি নির্ভর দেশে বাড়ছে চিন্তা। কারণ বিশ্ব বাজারে বৃদ্ধি পেলে তা শেষ পর্যন্ত ঘুরে আঘাত হানবে সাধারণ মানুষের পকেটেই। গত বেশ কয়েকদিন ধরে বিশ্ব বাজারে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের দাম ছিল ব্যারেল প্রতি 110 ডলারের কাছাকাছি। কিন্তু হঠাৎ করেই সেই দাম ধীরে ধীরে চড়তে শুরু করেছে। গত সপ্তাহের শুরুর দিকে দাম ছুঁয়ে ফেলে 115 ডলার বা 9000/ ব্যারেল। এবার আরও কিছুটা চড়ে আন্তর্জাতিক বাজারে Crude Oil-এর দাম পৌঁছল 120 প্রতি ডলার বা 9200 টাকা/ ব্যারেল। ফলে সাধারণ মানুষও আশঙ্কায় সিঁটিয়ে রয়েছে। ফের দাম বাড়বে না তো? তবে এখনও দেশের বাজারে জ্বালানির দাম রইল অপরিবর্তিত। কেন্দ্রের তরফে এক্সাইজ ডিউটিতে ছাড় দেওয়ার পর থেকে টানা 14 দিন দেশে জ্বালানির দামে কোনও পরিবর্তন এল না। বিশেষ করে মেট্রো শহরগুলিতে পেট্রল-ডিজেলের দাম রইল স্থির। দেখে নেওয়া যাক, দেশের কোন শহরে জ্বালানির দাম কত? মুম্বইয়ে আজ পেট্রল-ডিজেলের দাম (Petrol Diesel Price in Mumbai) বাণিজ্য নগরীতে পেট্রলের দাম বর্তমানে রয়েছে 111.35 টাকা ও ডিজেলের লিটার প্রতি দাম রয়েছে 97.28 টাকা। দেশের মেট্রো শহরগুলির নিরিখে এই শহরেই জ্বালানির দাম রয়েছে সবচেয়ে বেশি। কলকাতায় আজ পেট্রল-ডিজেলের দাম (Petrol Diesel Price in Kolkata) তিলোত্তমা নগরীতে জ্বালানির দাম রয়েছে তুলনামূলক মুম্বইয়ের থেকে অনেকটা কম। এই শহরে পেট্রলের লিটার প্রতি দাম রয়েছে 106.03 টাকা। আবার ডিজেলের লিটার প্রতি দাম রয়েছে 92.76 টাকা। দিল্লিতে আজ পেট্রল-ডিজেলের দাম (Petrol Diesel Price in New Delhi) দেশের রাজধানী শহর নয়াদিল্লিতে পেট্রলের লিটার প্রতি দাম রয়েছে 96.72 টাকা ও ডিজেল বিকোচ্ছে প্রতি লিটার 89.62 টাকা দরে। মেট্রো শহরের নিরিখে রাজধানী শহরে অনেকটা কম জ্বালানির দাম। চেন্নাইতে আজ পেট্রল-ডিজেলের দাম (Petrol Diesel Price in Chennai) দক্ষিণের এই শহরে পেট্রলের দাম অনেকটা বেশি। পেট্রলের প্রতি লিটারের দাম রয়েছে 102.63 টাকা। তুলনামূলক ভাবে লিটার প্রতি ডিজেলের দাম রয়েছে 94.24 টাকা। 20-র বেশি সেক্টর থেকে তথ্য সমৃদ্ধ, দুরন্ত বিশ্লেষণ Economic Times-এর।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/Vyop3Ph
Previous article
Next article

Leave Comments
Post a Comment