১০টা থেকে ওয়েবসাইটে মিলবে মাধ্যমিকের ফল https://ift.tt/j37UyrQ - MAS News bengali

১০টা থেকে ওয়েবসাইটে মিলবে মাধ্যমিকের ফল https://ift.tt/j37UyrQ

আজ, শুক্রবার মাধ্যমিকের ফলপ্রকাশ। গত ১৬ মার্চ শেষ হয়েছে চলতি বছরের মাধ্যমিক। আর তার ঠিক তিন মাসের মধ্যেই ফল ঘোষণা। চলতি বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লাখ ২৬ হাজার ৮৬৩ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লাখ ৫৯। ছাত্রীর সংখ্যা ছিল ৬ লাখ ২৬ হাজার ৮০৪ জন। ৪ হাজার ১৫৪টি পরীক্ষাকেন্দ্রে এ বছর পরীক্ষা নেওয়া হয়েছে। সকাল ৯টায় মধ্যশিক্ষা পর্ষদ সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের ফলপ্রকাশ করবে। সকাল ১০টা থেকে ওয়েবসাইটে মিলবে রেজাল্ট। উল্লেখ্য, কোভিড কালে গতবছর মাধ্যমিক পরীক্ষা হয়নি। এ বছর পরিস্থিতির সামান্য উন্নতি হওয়ায় অফলাইনে অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে গিয়ে মাধ্যমিক দিয়েছেন পরীক্ষার্থীরা। কোন কোন ওয়েবসাইটে মিলবে ফলাফল? www.wbbse.wb.gov.in wbresults.nic.in www.exametc.com www.fastresults.in www.schools9.com www.resultsshiksha www.indiaresults.com কোথায় কোথায় দেখা যাবে ? 1) wbresults.nic.in বা www.wbbse.wb.gov.in সাইটে যেতে হবে। 2) ক্লিক করতে হবে 'WBBSE class 10th Results' লিঙ্কে । 3) নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে। 4) 'Submit'-এ ক্লিক করতে হবে। 5) স্ক্রিনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে। 6) ভবিষ্যতের জন্য এখান থেকেই একটা প্রিন্টআউট বের করে নেওয়া যাবে। 5676750 নম্বরে WB10 <Space> Roll Number লিখে পাঠালে রেজাল্ট জানতে পারবে পরীক্ষার্থীরা। এ ছাড়াও গুগল Play Store থেকে ‘Madhyamik Results 2022’ অ্যাপটি Download করলেও সেখানে Roll Number দিয়ে জানা যাবে মাধ্যমিকের ফল। পাশাপাশি ww.exametc.com এই ওয়েবসাইটটিতে আগে থেকে Roll Number এবং মোবাইল নম্বর রেজিস্টার করে রাখলে ফলপ্রকাশের পরই জানা যাবে নম্বর। ফলাফল প্রকাশের দিনই নিজ নিজ স্কুল থেকে তাদের মার্কশিট সংগ্রহ করতে পারবে পড়ুয়ারা। মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বা অভিনন্দন জানাতে চান? নীচের কমেন্ট বক্সে মন্তব্য করুন বাংলা বা ইংরেজিতে।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/HA3pUmn
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads