Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/0J1nova
চতুর্থ-ত্রৈমাসিকে বড় ধাক্কা Paytm-এর, ক্ষতি 761 কোটি https://ift.tt/1Vp0RBy
এই সময় ডিজিটাল ডেস্ক: Paytm-এর পেরেন্ট কোম্পানি One 97 Communications Ltd, শুক্রবার পেমেন্ট প্রক্রিয়াকরণ, বিপণন এবং কর্মচারীদের সুবিধা সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত খরচের জন্য চতুর্থ-ত্রৈমাসিকের কারণে যে আর্থিক ক্ষতি হয়েছে, সে কথা জানিয়েছে। কোম্পানি এপ্রিলে 2023 সালের সেপ্টেম্বরের মধ্যে কার্যকরীভাবে সংস্থা লাভজনক হতে পারে বলে আশা প্রকাশ করেছিল। যদিও বিশ্লেষকরা এর ব্যবসায়িক মডেল নিয়ে উদ্বেগ, সংশয় প্রকাশ করেছিলেন। এর পেমেন্ট ব্যাঙ্কের নিয়ন্ত্রক পর্ষদও তার শেয়ারের দাম কমিয়েছে। যা এই বছর এ পর্যন্ত 57% কমেছে। যদিও কোম্পানির নয়ডা সদর দফতর থেকে একাধিকবার জানানো হয়েছে যে, কোম্পানি লাভের লক্ষ্যে সঠিক পথেই রয়েছে। আরও পড়ুন - Paytm, ভারতের ডিজিটাল-পেমেন্ট মার্কেটে Google এবং Walmart Inc-এর PhonePe-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। রিপোর্ট অনুযায়ী, ত্রৈমাসিকে কোম্পানির রাজস্ব 89% বেড়ে 15.41 বিলিয়ন টাকা হয়েছে৷ কোম্পানিটি এক বছর আগের 4.44 বিলিয়ন টাকা লোকসানের তুলনায় গত 30 মার্চ শেষ হওয়া তিন মাসে 7.63 বিলিয়ন টাকা ($97.97 মিলিয়ন) নিট লোকসানের কথা জানিয়েছে। কোম্পানির পেমেন্ট প্রসেসিং চার্জ 52% বেড়েছে, এবং কর্মচারী বেনিফিট খরচ 148% বেড়েছে। যার ফলে মোট খরচ 78% বেড়েছে। আরও পড়ুন - উল্লেখ্য, শুক্রবার Paytm-এর শেয়ার বেড়েছে। মূল কোম্পানি One 97 Communications Ltd-এর শেয়ার দর বেড়ে হয়েছে 572। শেষদিন 3.30 শতাংশ বেড়েছে শেয়ারের দাম। গত 5 দিনের নিরিখে One 97 Communications Ltd -এর শেয়ারের দাম বেড়েছে 2.26 শতাংশ। শেষ এক মাসের নিরিখে এই শেয়ারের দাম পড়েছে 8.57 শতাংশ। অন্যদিকে, শেষ একবছরের নিরিখে ধরলে, 63.35 শতাংশ কমেছে শেয়ারের দাম। কিছুদিন আগে Paytm-এর শেয়ারের দর আরও পড়েছিল। Paytm-এর মূল সংস্থা One 97 Communications-এর শেয়ার 700 টাকার নীচে নেমে গিয়েছিল এক সময়। Paytm IPO-তে 2150 টাকা ইস্যু প্রাইস রেখেছিল। তবে সেই মার্জিন এখনও স্পর্শ করতে পারেনি। Paytm-এর শেয়ারের সর্বোচ্চ দাম উঠেছিল 1,961 টাকা। যা লিস্টেড হওয়ার দিন রেকর্ড করা হয়েছিল। 20-র বেশি সেক্টর থেকে তথ্য সমৃদ্ধ, দুরন্ত বিশ্লেষণ Economic Times-এর।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/0J1nova
Previous article
Next article

Leave Comments
Post a Comment