কলকাতার আকাশে ফের দুর্যোগের কালো মেঘ, হাওয়া বদল কবে? https://ift.tt/LMWnp1C - MAS News bengali

কলকাতার আকাশে ফের দুর্যোগের কালো মেঘ, হাওয়া বদল কবে? https://ift.tt/LMWnp1C

ভ্যাপসা গরম, নাজেহাল সাধারণ মানুষ। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হচ্ছিল। ফলে তাপমাত্রাও কমছিল বেশ কিছুটা। কিন্তু, ফের একবার চড়ছে তাপমাত্রার পারদ। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, আজ কি কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? কেমন থাকবে কলকাতায় আবহাওয়া? সকাল থেকেই চড়া রোদ-গরম। কিন্তু, বেলা গড়ালেই বদলাতে পারে আবহাওয়া। মঙ্গলবার কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি এবং এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ। এদিন বৃষ্টিপাতের দরুন স্বস্তি ফিরলেও সকাল থেকে অস্বস্তি বাড়াবে আপেক্ষিক আর্দ্রতা। বাড়বে অস্বস্তি। বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে হতে পারে বৃষ্টিপাত। কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে ফের দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বাড়তে পারে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক কম। কিন্তু, সপ্তাহের শেষে ফের হাওয়া বদলের সম্ভাবনা, হতে পারে বৃষ্টিপাত। তবে গরম বাড়বে। এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? গত সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হয়। টানা দু’তিনদিন ধরে চলে বৃষ্টিপাত। কিন্তু. চলতি সপ্তাহে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষৃত কম। সময়ের আগেই রাজ্যে প্রবেশ করতে চলেছে বর্ষা...এই বছর চলতি সময়ের আগেই রাজ্যে প্রবেশ করতে চলেছে বর্ষা। পরিবেশ অনুকূল, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বেশ কিছুটা এগিয়েছে। আরব সাগরের অনেকটা অংশে এবং মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী চার-পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। জানা যাচ্ছে ২৭ মে কেরালায় পৌঁছবে মৌসুমী বায়ু। গতকাল এই জায়গাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে-আসানসোল ৩৫.৫ ডিগ্রি, বালুরঘাট ৩২.৫ ডিগ্রি, বাঁকুড়া ৩৫.৪ ডিগ্রি, ব্যারাকপুর ৩৪.৪ , ক্যানিং ৩৬ ডিগ্রি, দিঘা ৩৫.৪ ডিগ্রি, জলপাইগুড়ি ৩৩.৯ ডিগ্রি, হলদিয়া ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/QMliO3g
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads