Live: উত্তরপ্রদেশে প্রথম দফার ভোট গ্রহণ শুরু https://ift.tt/eP8v1aB - MAS News bengali

Live: উত্তরপ্রদেশে প্রথম দফার ভোট গ্রহণ শুরু https://ift.tt/eP8v1aB

এই সময় ডিজিটাল ডেস্ক: একাধিক রাজনৈতিক মত, পথ। প্রচার চালিয়েছে প্রত্যেকেই। আজ রায় দেবে জনতা। UP-কে কি আগামী ৫ বছর 'যোগী রাজ্য' বলা যাবে? নাকি এবার রাজনৈতিক 'হাল-চাল' বদলে দেবে উত্তরপ্রদেশের জনতা? > ভোট দিলেন BJP সাংসদ রাজকুমার চাহার। > উত্তরপ্রদেশের পাবলিক ইন্টার কলেজে ২৯৯ নম্বর বুথে ভোট দিচ্ছেন সাধারণ মানুষ।। > ভোটকেন্দ্রে বাজনা বাজিয়ে ভোটারদের স্বাগত জানানো হল। এই দৃশ্য দেখা গেল যোগী রাজ্যে। উত্তরপ্রদেশের বুলান্দশহর ডি এন রোডে দেখা গেল এই দৃশ্য। > উত্তরপ্রদেশে শুরু হল ভোটগ্রহণ। > বুধবার ভোটের আগে টুইটে বিশেষ বার্তা যোগী আদিত্যনাথের। তিনি লিখেছেন, "অবশ্যই ভোট দিন। আপনার ভোট উত্তরপ্রদেশের ভবিষ্যৎ নির্ধারিণ করবে।" ১০ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে প্রথম দফায় নির্বাচন। প্রথম দফায় ৫৮টি বিধানসভা কেন্দ্রে হবে ভোটগ্রহণ। এরমধ্যে মথুরা, আগ্রা, শামলি, বুলন্দশহর, আলিগড়-এই জেলাগুলিতে ভোট অনুষ্ঠিত হবে আজ। সকাল সাতটা থেকে শুরু হবে ভোটগ্রহণ। যা চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। আজ যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার নয় সদস্যের ভাগ্যপরীক্ষা। তাঁরা হলেন মথুরার শ্রীকান্ত শর্মা, গাজিয়াবাদের প্রার্থী অতুল গর্গ, থানা ভবন থেকে সুরেশ কানা, মজঃফরনগর কেন্দ্রের প্রার্থী কপিলদেব আগরওয়াল, সন্দীপ সিং, লক্ষ্মীনারায়ণ চৌধুরি, অনিল শর্মা ,জি এস ধর্মেশ ও দীনেশ কার্তিক। এদিন ৬২৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। ভোটদান করবেন প্রায় ২.২৭ ভোটদাতা।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/BHQDyvY
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads