গান্ধীর আদর্শ ক্ষীণ হচ্ছে, গডসেরাই আজ বলিয়ান: তুষার গান্ধী https://ift.tt/vT7eEN0xV - MAS News bengali

গান্ধীর আদর্শ ক্ষীণ হচ্ছে, গডসেরাই আজ বলিয়ান: তুষার গান্ধী https://ift.tt/vT7eEN0xV

এই সময় ডিজিটাল ডেস্ক: ''গান্ধী নীতিতে বিশ্বাসীর সংখ্যা উত্তরোত্তর কমছে'', এমন মন্তব্য করলেন তুষার গান্ধী। তাঁর দাবি, ''জাতির জনকের হত্যাকারী নাথুরাম গডসের আদর্শই বেশিরভাগ মানুষ বিশ্বাসী।'' তিনি বলেন, ''কেন্দ্রীয় সরকার দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসে আজাদি কা মহোৎসব পালন করছে। কিন্তু, একই সময়ে মানুষের মধ্যে হিংসার বিষ ছড়িয়ে পড়ছে।'' মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে গান্ধী স্টাডি সেন্টার আয়োজিত একটি অনুষ্ঠানে কথা বলার সময় ওই মন্তব্যগুলি করেন তুষার। তাঁর কথায়, ''গত ৭৫ বছরে ভারত কোন কোন ঐতিহাসিক মাইল ফলক স্পর্শ করেছে, তা নিয়ে আজাদি কা মহোৎসব উদযাপিত হচ্ছে। আর এর মধ্যেই হিংসার বিষ ছড়িয়ে পড়ছে।'' রবিবার রাহুল গান্ধীও নাথুরাম প্রসঙ্গ টেনে বলেন, "একজন হিন্দুত্ববাদীই গান্ধীজিকে খুন করেছিল। সমস্ত হিন্দুত্ববাদীই মনে করে, গান্ধীজি আর আমাদের মধ্যে নেই। কিন্তু, প্রকৃত সত্যিটা হল, গান্ধীজি আজও জীবিত রয়ছেন!" প্রসঙ্গত, ভারত স্বাধীন হওয়ার পর ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি নাথুরাম গডসের ছোড়া গুলিতে নিহত হন জাতির জনক মহাত্মা গান্ধী। ইতিহাস বলছে, হিন্দু-মুসলিম সৌহার্দ্য রক্ষার দাবিতেই ১৯৪৮ সালের ১৩ জানুয়ারি অনশন শুরু করেছিলেন গান্ধীজি। এর ঠিক ১১ দিনের মাথায় তাঁকে খুন করা হয়। সেই ঘটনার তিনদিন আগে মেহরাউলির কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দরগায় যান তিনি। দিল্লিতে যাতে কোনওভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ না হয়, তা নিশ্চিত করতেই সেদিন দরগায় গিয়েছিলেন তিনি। তাঁর এই সফর উপলক্ষে দরগার সামনে একটি জমায়েতও করা হয়। সেখানে ভাষণ দেওয়ার সময় দেশজুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বার্তা দেন মহাত্মা। দুর্ভাগ্যের বিষয় হল, কোভিড আবহের ঠিক আগে এই দিল্লিই সাক্ষী থেকেছে ভয়ঙ্কর সংঘর্ষ ও হানাহানির। যার জন্য ওয়াকিবহাল মহলের একাংশ কেন্দ্রের শাসক গোষ্ঠীকেই দায়ী করেন। এই পরিস্থিতি মহাত্মা গান্ধীর আদর্শের পরিপন্থী বলেই মনে করেন তাঁরা।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/PGXup4Kk5
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads