Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/ImBXgSFRC
কী কাণ্ড! পুরুষদের বাথরুমে ঢুকে পড়েছিলেন দীপিকা-আলিয়া https://ift.tt/PUruCTKBN
Deepika Padukone-Alia Bhatt: কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ফেব্রুয়ারিতেই পর পর ছবি মুক্তি পাবে এবং আলিয়া ভাটের। ১১ ফেব্রুয়ারি Deepika-র গেহরাইয়া এবং ২৫ ফেব্রুয়ারি Alia-র গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি। আর তার আগেই ফের সামনে চলে এল দীপিকার একটু পুরনো সাক্ষাত্কারের ভিডিয়ো। করণ জোহরের (Karan Johar) টক শো Koffee with Karan-এ একবার এসে ও তাঁর সঙ্গে ঘটে যাওয়া একটি মজার এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলেন দীপিকা পাডুকোন। জানালেন একবার Coldplay কনসার্টে গিয়ে তাঁরা পুরুষদের বাথরুমে ঢুকে পড়েছিলেন। তা এমন কাজ হঠাত্ করলেন কেন আলিয়া-দীপিকা? দীপিকার স্পষ্ট জবাব, ‘মেয়েদের বাথরুমের বাইরে লম্বা লাইন ছিল। আমাদের অপেক্ষা করার মতো অবস্থা ছিল না। লু ব্যবহার করার হলে আমি অত পরিচ্ছন্নতা মাথায় রাখতে পারি না। যে কোনও লু ফাঁকা পেলেই হল। আমি তো ঢুকে যাই।’ ১১ ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইম ভিডিয়োয় (Amazon Prime Video) মুক্তি পেতে চলেছে দীপিকা পাডুকোন (), অনন্যা পান্ডে (Ananya Panday), সিদ্ধান্ত চতুর্বেদীর (Siddhant Chaturvedi) অভিনীত ছবি গেহরাইয়া। সেই নিয়েই মুখ খুললেন দীপিকা পাডুকোন। সম্প্রতি ETimes-এর একটি সাক্ষাত্কারে দীপিকা পাডুকোনকে জিজ্ঞাসা করা হয়েছিল, আগে তো পর্দায় রোম্যান্স মানেই ফুল, পাখি দেখিয়ে দেওয়া হত। আজকের দিনে দাঁড়িয়ে বড় পর্দায় শারীরিক ঘনিষ্ঠতা সিনেমায় যেভাবে দেখানো হয়, সেক্ষেত্রে কি অভিনেতা হিসেবে লিবারেটিং মনে হয়? দীপিকার জবাব সোজা সাপটা। দীপিকা বলেন, ‘’আমি এই পরিবর্তনকে কোনও বয়স, সময় বা জেন্ডারের সঙ্গে তুলনা করব না। আমার মনে হয় এই ধরনের দৃশ্য যদি স্ক্রিপ্টের দাবিতে স্বাভাবিকভাবে ছবিতে দেখানো হয়, তাহলে আমার কোনও আপত্তির জায়গা থাকে না। আমি কখনওই টাইপকাস্ট করে বলব না যে একজন কম বয়সী পরিচালক বা মহিলা পরিচালক ঘনিষ্ঠ দৃশ্যের শ্যুটিং নিয়ে আলাদা ভাবনা রাখেন। আমার মনে হয় বিষয়টা পার্সন টু পার্সন ডিফার করে। তবে এই ছবির ক্ষেত্রে একটা কথা হলফ করে বলতে পারি, শকুনের মতো পরিচালকের হাতে এই ছবি না থাকলে আমি হয়তো অভিনয় করতাম কিন্তু নিজেকে বিশ্বাস করে পরিচালকের হাতে ছেড়ে দিতে পারতাম না।‘’ দীপিকা-অনন্যা-সিদ্ধান্ত ছাড়াও এই ছবিতে দেখা যাবে Dhairya Karwa, Naseeruddin Shah এবং Rajat Kapoorকে।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/ImBXgSFRC
Previous article
Next article

Leave Comments
Post a Comment