কনকনে ঠান্ডায় কাঁপছে কলকাতা, সপ্তাহান্তে বৃষ্টির ভ্রুকুটি https://ift.tt/jtqUS1E6I - MAS News bengali

কনকনে ঠান্ডায় কাঁপছে কলকাতা, সপ্তাহান্তে বৃষ্টির ভ্রুকুটি https://ift.tt/jtqUS1E6I

এই সময় ডিজিটাল ডেস্ক: মরশুমের শীতলতম দিন ছিল রবিবার। সোমবারও বাংলায় দাপট দেখাবে শীত। এদিন ঠান্ডার প্রকোপ বজায় থাকবে, জানাচ্ছেন আবহবিদরা। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি ছুঁতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। মূলত পরিষ্কার থাকবে আকাশ। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর জানাচ্ছে, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম দিন হালকা বৃষ্টি হবে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিঙে। উত্তর ও দক্ষিণবঙ্গে দুই থেকে তিন ডিগ্রি কমবে। কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রিতে নামার সম্ভাবনা রয়েছে। আগামী তিনদিন শীতের আমেজ বজায় থাকবে দুই বঙ্গে। তবে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। কিছুদিনের মধ্যেই বঙ্গের দিকে অগ্রসর হবে তা। ফলে তাপমাত্রা আবারও বাড়বে । রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা এই মরশুমের সর্বনিম্ন তাপমাত্রা। একধাক্কায় ১২ ডিগ্রির নীচে নেমেছে শহর কলকাতার তাপমাত্রার পারদ। স্বাভাবিকভাবেই এই হাড় কাঁপুনি শীত উপভোগ করতে পেরে খুশি শীতপ্রেমীরা। খামখেয়ালী আবহাওয়ার দরুন চলতি মরশুমে সেভাবে পাওয়া যাচ্ছিল না শীতের দেখা। কার্যত হা পিত্যেশ করছিলেন শীতপ্রেমীরা। কিন্তু, শেষবেলায় যেন অনুযোগ মেটাতে বসেছে শীত। যদিও এই শীতের স্থায়িত্ব নিয়ে খুব একটা আশাবাদী নন আবহাওয়াবিদরা। তবে শীতের স্থায়িত্ব বেশিদিনের নয়, তা আগেই জানিয়েছিল আলিপুর। জমাটি ঠান্ডা উপভোগ করতে করতে শীতপ্রেমীদের প্রশ্ন কতদিন স্থায়ী হবে ঠান্ডা। এই বিষয়ে অবশ্য আশার বাণী শোনাতে পারছেন না আবহাওয়াবিদরা। জানুয়ারিতেই শীতের ঝোড়ো ইনিংস শেষ হতে পারে। ৩১ তারিখ থেকে শুরু করবে তাপমাত্রার পারদ। ১ এবং ২ তারিখ বাড়বে তাপমাত্রা, জানাচ্ছে হাওয়া অফিস। এদিকে শীতের ঝোড়ো ইনিংসের ঠিক পরেই রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার দরুন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে, ৪ এবং ৫ তারিখ বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/5zKs6XhvR
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads