বাস উলটে ভয়াবহ দুর্ঘটনা কানপুরে, মৃত ৬ https://ift.tt/jGV5oMmnu - MAS News bengali

বাস উলটে ভয়াবহ দুর্ঘটনা কানপুরে, মৃত ৬ https://ift.tt/jGV5oMmnu

এই সময় ডিজিটাল ডেস্ক: কানপুরে বাস উলটে ভয়াবহ দুর্ঘটনা। ঘটনায় মারা গিয়েছেন ছ’ জন। জানা গিয়েছে, বিদ্যুৎচালিত ওই বাসটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যার জেরে ঘটে ওই ঘটনাটি। পুলিশ সূত্রে খবর, ওই বাসে ১৫ জন যাত্রী ছিলেন। CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ঠিক কী ভাবে ওই ঘটনা ঘটল জানার জন্য। পুলিশ জানিয়েছে, তিনজনকে শনাক্ত করা হয়েছে। বাকিদের শনাক্ত করার কাজ চলছে। পূর্বের ডিসিপি প্রমোদ কুমার জানিয়েছেন, ঘটনায় ন’ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। রবিবার দুপুরে কলকাতাতেও ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছিল। ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ের সামনে উলটে যায় একটি যাত্রী বোঝাই মিনিবাস। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাসের টায়ার ফেটেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় ২৩ জন আহত, জানা গিয়েছে এমনটাই। তাঁদের SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, প্রাথমিক চিকিৎসার পর ২২ জনকে ছেড়ে দেওয়া হবে। তবে একজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁর মাথা ফেটেছে। ওই যাত্রীকে সিটি স্ক্যান করার পরমর্শ দিয়েছেন চিকিৎসকরা। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল বাহিনী। দ্রুত বাস থেকে যাত্রীদের উদ্ধার করা হয়। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এদিন দুপুর ২টো নাগাদ এই দুর্ঘটনা ঘটে। পার্ক সার্কাস থেকে এস এন ব্যানার্জি রোড ধরে যাচ্ছিল বাসটি। আচমকা ডোরিনা ক্রসিংয়ের সামনে বিকট আওয়াজে ফেটে যায় বাসের চাকা। উলটে যায় বাসটি। বিষয়টি নজরে আসার পরেই ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। মিনিবাসটিতে ৩০ জন যাত্রী ছিল বলে প্রাথমিক সূত্রে খবর।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/igsv6rFnE
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads