মঞ্চে ছেলের সঙ্গে যুগলবন্দি, চোখে জল কৌশিকীর https://ift.tt/3xpSELy - MAS News bengali

মঞ্চে ছেলের সঙ্গে যুগলবন্দি, চোখে জল কৌশিকীর https://ift.tt/3xpSELy

এই সময় ডিজিটাল ডেস্ক: এ যেন লাইফ সারকেল বা জীবন বৃত্ত সম্পন্ন হওয়ার এক গল্প। অন্তত সংগীতশিল্পী কৌশিকী চক্রবর্তীর সঙ্গে তেমনটাই হয়েছে। তিনি শাস্ত্রীয় সংগীত জগতের প্রথিতযশা শিল্পী। ছোটেবেলা থেকেই বাবা পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে গানের তালিম। এবার কৌশিকীর ছেলে ঋষিথ হাঁটলেন মায়ের দেখানো পথে। ছোটবেলা থেকেই সংগীতের পরিবেশে বড় হয়ে ওঠা ঋষিথের। এবার প্রথমবার মায়ের পাশে বসে গান গাইলেন ঋষিথ। তাতেই আবেগতাড়িত হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেন কৌশিকী চক্রবর্তী। গায়িকার অনুভূতির সঙ্গে নিজেকে মেলাতে পারলেন আরেক সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল। কারণ শ্রেয়া যে নিউ মমি হয়েছেন। কৌশিক চক্রবর্তী ও পার্থ সারথি দেশিকানের একমাত্র ছেলে ঋষিথ। ছোট থেকে বিভিন্ন যন্ত্রের প্রতি ন্যাক ঋষিথের। এই বয়সেই ভালো তবলাও বাজায় ঋষিথ। ছোট থেকেই মায়ের কাছে সংগীতের পাঠ। এবার মঞ্চে মা-ছেলের যুগলবন্দি। প্রথমবার মঞ্চে ছেলের সঙ্গে গাইলেন কৌশিকী। স্বাভাবিকভাবেই আবেগতাড়িত তিনি। কৌশিকী ফেসবুকে লেখেন, ‘অবশেষে সেই দিন এল। জীবনের কাছ থেকে আর কিচ্ছু পাওয়ার নেই আমার। জীবনের একটা বৃত্ত যেন পরিপূর্ণ হল।’ শুধু তাই সেই দিনে ছেলের সঙ্গে মঞ্চে যুগলবন্দির টুকরো টুকরো ছবি শেয়ার করেন গায়িকা। কৌশিকী আরও লেখেন, ‘আমার সন্তান আমার পাশে স্টেজে বসে গান গাইল, হাসল। আমি কাঁদছিলাম। এই বিশ্ব কথা শোনে। আমার ভালবাসাকে ভগবান আশীর্বাদ করুক।’ কৌশিকী ও তাঁর ছেলের এই ছবি প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের কাছে। যোগ্য উত্তরসূরীর তকমা দিয়েছেন ঋষিথকে। কৌশিকীর আবেগের সঙ্গে নিজেকে মেলাতে পারেন তিনি কৌশিকীর এই ছবি দেখে লেখেন, অন্যদিকে শ্রেয়া লিখছেন, ‘ আমি তোমার আবেগ ভীষণ ভাবে অনুভব করতে পারছি। বিশাল বড় একটা দিন। ভগবান তোমায় মঙ্গল করুন ঋষিথ। তোমার মা যিনি তোমার গুরু, তাঁকে তুমি গর্বিত করেছ। আমার সমস্ত ভালবাসা আর আশীর্বাদ তোমার জন্য।’ মে মাসে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন গায়িকা শ্রেয়া ঘোষাল। এখন একরত্তিকে নিয়েই কাটছে শ্রেয়ার সারাটা দিন। মায়ের ভূমিকা পালনে ব্যস্ত দেশের অন্যতম জনপ্রিয় ও সফল এই কন্ঠশিল্পী। সদ্য ছেলের ছয় মাস হওয়ার পর ছেলেকে প্রকাশ্যে এনেছেন গায়িকা। একটু একটু করে চোখের সামনে বড় হয়ে উঠছে শ্রেয়া-শিলাদিত্যর ছেলে দেবয়ান।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3p1xJL4
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads