'দলে থাকব পদে নয়', দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন বিমান বসু https://ift.tt/3nGSWKT - MAS News bengali

'দলে থাকব পদে নয়', দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন বিমান বসু https://ift.tt/3nGSWKT

এই সময় ডিজিটাল ডেস্ক: বামফ্রন্টে জীবিত বর্ষীয়ান নেতাদের মধ্যে তিনি অন্যতম মহীরুহ। এখনও ছোট-বড় সিদ্ধান্তের ঘোষণার দায়িত্ব রয়েছে তাঁর কাঁধেই। এবার সেই দায়িত্বগুলি থেকেই যেন অব্যাহতি চাইলেন ()। ৮১ বছরের ফ্রন্ট চেয়ারম্যান পার্টির একাধিক দায়িত্ব থেকে এবার কিছুটা সরে আসতে চাইছেন। পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুনদের আরও বেশি করে জায়গা ছেড়ে দেওয়া উচিত বলেই মনে করছেন বিমান বসু। আলিমুদ্দিন সূত্রে জানা গিয়েছে, আর বামফ্রন্ট চেয়ারম্যান পদে থাকতে চান না বিমান বসু। বয়সজনিত কারণেই তিনি পার্টির সমস্ত পদ থেকে সরে আসতে চাইছেন। বদলে জায়গা দিতে চাইছেন নবীন প্রজন্মকে। এমনকী, তিনি আর পলিটব্যুরো সদস্য হিসেবেও থাকতে চান না বলে ইচ্ছাপ্রকাশ করেছেন। অর্থাৎ কোনও আলঙ্কারিক পদ নয়, নিছক CPIM সদস্য হিসেবেই কাজ করতে চাইছেন বিমান বসু। উল্লেখ্য, সম্প্রতি CPIM-এর কেন্দ্রীয় কমিটির বৈঠক বসেছিল দিল্লিতে। সেখানে ৭৫ বছরের ঊর্ধ্ব নেতাদের জন্য পেনশনের ব্যবস্থা করার প্রস্তাব ওঠে। কেরালা CPIM ইতিমধ্যেই এই পদক্ষেপ কার্যকর করতে উদ্যোগী। বঙ্গ CPIM-এর পর থেকে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগে CPIM-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও (Sitaram Yechury) বারবার নতুনদের সুযোগ দেওয়ার কথা বলেছেন। সূত্রের খবর, ৭৫ ঊর্ধ্ব কোনও নেতাকেই আর সক্রিয়ভাবে পার্টির কাজে লাগানো হবে না বলেই স্পষ্ট করেন তিনি। পলিটব্যুরো, কেন্দ্রীয় কমিটি, রাজ্য কমিটিতেও এই বয়সের মাপকাঠি নির্ধারণ করে দেওয়া হবে খবর। সেই রেশ ধরেই এবার সিদ্ধান্ত গ্রহণের আগেই পদ এবং কমিটি থেকে অব্যাবতির ইচ্ছাপ্রকাশ করলেন ফ্রন্ট চেয়ারম্যান।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3l1PEjv
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads