নিম্নমুখী দেশের করোনা গ্রাফ, উল্লেখযোগ্যভাবে কমল মৃ্ত্যুও https://ift.tt/3ccu7Qd - MAS News bengali

নিম্নমুখী দেশের করোনা গ্রাফ, উল্লেখযোগ্যভাবে কমল মৃ্ত্যুও https://ift.tt/3ccu7Qd

এই সময় ডিজিটাল ডেস্ক: সপ্তাহ শেষে আবারও নিম্নমুখী দেশের গ্রাফ। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, রবিবার দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ২৭১ জন। সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৭৬ জন। কোভিড মৃত্যুর সংখ্যা ২৮৫। এদিনের হিসেব অনুযায়ী, বর্তমানে সারা দেশে মোট কোভিড আক্রান্ত হয়েছেন তিন কোটি ৪৪ লাখ ৩৭ হাজার ৩০৭ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ৩৫ হাজার ৯১৮। আজ অবধি সুস্থ হয়ে উঠেছেন মোট তিন কোটি ৩৮ লাখ ৩৭ হাজার ৮৫৯ জন। মোট মৃত্যুর সংখ্যা চার লাখ ৬৩ হাজার ৫৩০। এদিনের চিত্র দেখে এটা স্পষ্ট যে কোভিড মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। মৃত্যুর পাশাপাশি কমছে অ্যাকটিভ কেসের সংখ্যাও। স্বাস্থ্য মন্ত্রকের দাবি, ২০২০ সালের মার্চ মাসের পর এই প্রথম এতটা কমল অ্যাকটিভ কেসের হার। বর্তমানে সুস্থতার হার ৯৮.২৬ শতাংশ। যা অবশ্যই সুখবর। গত বছর মার্চের পর সুস্থতার হার অনেকটা কমে গিয়েছিল। তবে এদিন আবারও বেশ খানিকটা বাড়ল সুস্থতার হার। বিগত ২৪ ঘণ্টায় টিকাকরণ হয়েছে ৫৭ লাখ ৪৩ হাজার ৮৪০ জনের। আজ অবধি দেশে মোট টিকাকরণ হয়েছে ১১২ কোটি এক লাখ তিন হাজার ২২৫ জনের। আসলে টিকাকরণের উপর জোর দিচ্ছে কেন্দ্র। যাতে করোনাকে কাবু করা যায়। তবে বছর শেষে মহারাষ্ট্রে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। এদিন ঠাকরে রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা ৯৯৯। মৃত্যু বেড়ে ৪৯ ছুঁয়েছে। শুধুমাত্র রায়গড় এলাকায় কোভিডে মৃত্যু হয়েছে ২৬ জনের। পাঁচ জন মারা গিয়েছেন থানেতে। বুলধানা, নাসিক এবং পুনেতে এক জন করে মারা গিয়েছেন। এদিকে শনিবার সন্ধ্যার হিসেব অনুযায়ী, বাংলায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৮৭২। শীতের আগে বঙ্গের পজিটিভিটির হার ২.১২ শতাংশ। রাজ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে করোনার কারণে। উল্লেখ্য, শনিবার দেশে নতুন করে আক্রান্ত হয়েছিলেন ১১ হাজার ৮৫০ জন। সারা দেশে সক্রিয় করোনা আক্রান্ত হয়েছিলেন এক লাখ ৩৬ হাজার ৩০৮ জন। তবে ওইদিন উদ্বেগ বাড়াচ্ছিল কোভিড মৃত্যুর সংখ্যা। ওইদিন কোভিড মৃত্যুর সংখ্যা ছিল ৫৫৫। তবে এদিন মৃত্যুর সংখ্যা খানিকটা কমায়, কিছুটা হলেও স্বস্তিতে বিশেষজ্ঞ মহল। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, শনিবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন ১২ হাজার ৪০৩ জন।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3Fgd8ZM
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads