Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3x9VTXf
সাপ্তাহিক রাশিফল: ওষুধ খেতে ভুললে বিপদ বৃষের, প্রেম ভাঙতে পারে সিংহের https://ift.tt/32cwz7A
এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: দেখে নেওয়া যাক ২২ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ( 22 November 28 November 2021)। এই সপ্তাহে গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুসারে বিভিন্ন রাশির জাতকদের এই সপ্তাহটা কেমন কাটবে তা দেখে নেওয়া যাক। এই সপ্তাহে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা আছে সিংহ রাশির। দাম্পত্য জীবন মধুর কাটবে মেষ রাশির জাতকদের। মিথুন রাশির জাতকরা পাওনা অর্থ উদ্ধার করতে সক্ষম হবেন। এই সপ্তাহের টোটকা: মাতৃস্থানীয়া কোনও মহিলাকে পাঁচটি ফল দিন আর প্রণাম করে আশীর্বাদ নিন। আর্থিক কষ্ট দূর করার জন্য মা কালীর মন্দিরে ক্ষীর দিয়ে পুজো দিন। ক্ষীরের অভাবে ক্ষীরের প্যারা দিয়েও পুজো দিতে পারেন। মেষ রাশি কাজ করেও নাম নেই। বারবার ছোটখাটো চুরি ও পকেটামারি থেকে সাবধান। এমনকি অনলাইন প্রতারণা থেকেও সচেতন থাকুন। আর্থিক চাপ একটু থাকবে। হওয়া কাজ আটকে যাবে। পাওনা অর্থ আংশিক উদ্ধার। নতুন কিছু কেনার ঝোঁক। সমাজসেবা ও জনসেবায় সুনাম বৃদ্ধি। শত্রুরা আপনার সাহসিকতার জন্য পিছু হটবে। ছাত্র-ছাত্রীর জন্য খুব শুভ নয়। বোন বা দিদির সঙ্গে সদভাব বৃদ্ধি। গুপ্ত রোগে কষ্ট ও দাঁতের সমস্যা হতে পারে। প্রেমে ভুল বোঝাবুঝি। দাম্পত্য জীবন মধুর। ব্যবসায় উন্নতি। খেলোয়াড়দের চোট পাওয়ার সম্ভাবনা। যানবাহন সাবধানে চালান। বৃষ রাশি বহুদিনের আটকে থাকা কাজ হয়ে যাবে। শত্রুপক্ষ পিছু হটবে। মনের ইচ্ছা পূরণ। শিল্পীদের শুভ। পারিবারিক পরিবেশ মধুর আর সবাই আপনার প্রশংসা করবে। সন্তানের সাফল্যে গর্ববোধ। চাকরি ক্ষেত্রে পদোন্নতি। ডাক্তারবাবু ও উকিলবাবুর শুভ। ব্যবসায় সাফল্য। তবে যে কোনও বেআইনি কাজ এড়িয়ে চলুন নতুবা পরে ক্ষতি হবে। চিকিৎসায় দ্রুত আরোগ্য লাভ। প্রেম সুপারহিট। দাম্পত্য জীবন মধুর। নতুন প্রেমের যোগ। ছাত্র-ছাত্রীর অতি শুভ। রাজনীতিতে শুভ অগ্রগতি। উচ্চরক্তচাপ ও সুগার রোগীরা সাবধানে থাকুন। নিয়মিত ওষুধ খাবেন। মিথুন রাশি সম্মান প্রাপ্তি। উপহার প্রাপ্তি। আর্থিক উন্নতি। পাওনা অর্থ উদ্ধার। বিভিন্ন সূত্র থেকে উন্নতি ও আর্থিক লাভ বৃদ্ধি। মানুষের জন্য ভালো কিছু করার সুযোগ। মানুষজন আপনাকে সম্মান করবে এবং ভালোবাসাও দেবে। শত্রুরা তাদের ভুল বুঝতে পারবে আর মিত্রতার হাত বাড়িয়ে দেবে। কর্মক্ষেত্রের চাপ একটু থাকবে। পরিশ্রম বৃদ্ধি তবে সাফল্য পাবেন। শেয়ার ব্যবসায় লাভ। মিষ্টির ব্যবসা, হোটেল, বস্ত্র ব্যবসায়, মুদিখানা দ্রব্যের ব্যবসায়ে লাভ। ছাত্র-ছাত্রীদের চঞ্চলতার জন্য পড়াশোনায় ক্ষতি। সপ্তাহটা শুভ। প্রেম সুপারহিট। খুব আনন্দে কাটবে। বিদেশ থেকে শুভ সংবাদ প্রাপ্তি। দাম্পত্য জীবন অতি মধুর। ঠান্ডা সর্দি থেকে সাবধানে থাকুন। কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা। কর্কট রাশি বন্ধুমহলে সুখ্যাতি। নতুন বন্ধু লাভ। ব্যবসায়ে নতুন প্রচেষ্টায় সাফল্য। নিকটজনের সাথে ভুল বোঝাবুঝি। রাজনৈতিক প্রভাব বৃদ্ধি। প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধি। প্রতিযোগিতামূলক ব্যাপারে সাফল্য। বেকাররা চাকরির খোঁজ পেতে পারেন। রাজনৈতিক ব্যক্তিত্বদের শুভ। মাঝেমধ্যে কর্মক্ষেত্রে গোলযোগের সম্ভাবনা। পরের সপ্তাহে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা। ছাত্র-ছাত্রীদের জন্য শুভ। দাম্পত্য জীবন মধুর। প্রেমে সাফল্য। ইএনটি ও হাঁটুর যন্ত্রণা মাত্রাতিরিক্ত কষ্ট দেবে। সিংহ রাশি যানবাহন সাবধানে চালান। আঘাতপ্রাপ্তির সম্ভাবনা। শত্রুরা ক্ষতি করতে চাইছে, সাবধানে থাকুন। খেলোয়াড়দের শুভ। পুরনো সমস্যার সমাধান। বৈষয়িক সমস্যা আলোচনার মাধ্যমে মিটে যাবে। প্রেমে ভুল বোঝাবুঝি। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি। একটু সাবধানে থাকুন। মেজাজ ঠান্ডা রাখুন নতুবা প্রেম ভেঙে যেতে পারে। মূল্যবান দ্রব্যাদি বেচাকেনা করতে গিয়ে ক্ষতির সম্ভাবনা। ছাত্র-ছাত্রীদের শুভ। যোগ্য ক্ষেত্রে বিবাহের যোগাযোগ। ব্যবসায় বড় ধরনের লাভ এখনই হবে না। হার্নিয়া জাতীয় সমস্যায় কষ্ট বৃদ্ধি। জ্যোতিষ, শিক্ষক, ডাক্তার বাবু ও হার্ডওয়ার ব্যবসায় লাভ। কন্যা রাশি দাম্পত্য জীবন সুখের। পুরনো সমস্যা মিটে যাবে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি। প্রেমে সফলতা। এমনকি নতুন প্রেমেরও সম্ভাবনা। চামড়ার সমস্যা ও পেটের সমস্যায় কষ্টভোগ। আর্থিক উন্নতি। সঞ্চয় বৃদ্ধি। বড় ধরনের বিনিয়োগ বুঝে করুন। প্রয়োজনে বিশেষজ্ঞের মতামত নিন। নতুবা ক্ষতি হতে পারে। শত্রুরা পিছু হটবে। বেকারদের কর্মপ্রাপ্তি শুভ যোগ। জায়গা জমি কেনার আগে ভালো করে খোঁজ নিন। ব্যাংকলোন চাইলে মঞ্জুর হয়ে যাবে। তুলা রাশি কর্মক্ষেত্রে অগ্রগতি। অফিসের বস থাকবেন আপনার পক্ষে। পদমর্যাদা বৃদ্ধি সেটা অফিসেই হোক বা রাজনীতির ক্ষেত্রে। সমাজসেবায় ব্যস্ততা। সেই সুবাদে সম্মান লাভ। কোথাও সই করার সময় বা কাউকে কথা দেওয়ার সময় একটু ভেবেচিন্তে এগোবেন নাহলে ক্ষতি হতে পারে। ঋণ পরিশোধ। আর্থিক দিক শুভ। খুব প্রিয় ব্যক্তি সবথেকে বিশ্বাসঘাতকতা করবেন। সেটা বাড়ি বা ব্যবসার কর্মচারীও হতে পারে। তবে মোটের ওপর সপ্তাহটা ভাল। ছাত্র-ছাত্রীর জন্য সময়টা ভালো। দাম্পত্য জীবন মধুর। খেলোয়াড়দের শুভ। প্রেমিক-প্রেমিকারা একে অন্যের সঙ্গ উপভোগ করবেন। বন্ধুরাও থাকবে সাহায্যকারীরূপে। ইএনটি সমস্যায় সচেতন থাকুন। বৃশ্চিক রাশি মানসিক চিন্তা বাড়বে ও বিভিন্ন বিষয় নিয়ে অনুতাপ করবেন। সামনে বিপদ আছে। বেআইনি কাজে ভরাডুবি। স্বামী বা স্ত্রীর গুরুতর শরীর খারাপ নিয়ে চিন্তা। বেকারদের অস্থায়ী কর্মপ্রাপ্তির যোগ। বিভিন্ন সূত্র থেকে আয় বৃদ্ধির যোগ। সপ্তাহের মাঝামাঝি থেকে বহু বিষয়ে শুভ। ছাত্র-ছাত্রীদের শুভ। প্রেমিক প্রেমিকার মধ্যে প্রেমালাপ। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা। বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য সাংসারিক ক্ষতি। ধনু রাশি পারিবারিক সুখ বৃদ্ধি। ব্যবসায় নানাবিধ লাভ। এমনকি নতুন ব্যবসার সুযোগ আসবে। অসৎ বন্ধুর থেকে সাবধানে থাকুন। মাদকদ্রব্য সেবনে শারীরিক ক্ষতি। যদি কিছু প্রশিক্ষণ নিচ্ছেন তাহলে সাফল্য। বেকারদের কর্মপ্রাপ্তির যোগ। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি। সামাজিক সম্মান বৃদ্ধি। রাজনীতিতে শুভ অগ্রগতি। গৃহ সমস্যার সমাধান। ছাত্রছাত্রীরা একটু অমনোযোগী থাকবে। ইএনটি সমস্যা ও ঠান্ডা লেগে কষ্ট। সন্তানের সাফল্যে আনন্দলাভ। ডাক্তার ও সাংবাদিকদের শুভ। প্রেমে ঝামেলা কিন্তু দাম্পত্য জীবন মধুর। গুরুজন স্থানীয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে চিন্তা। মকর রাশি পারিবারিক সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি। চিকিৎসায় আরোগ্যলাভ। নিকটজনের দুর্ব্যবহারে মানসিক কষ্ট। কর্মে নৈরাশ্য। মনের মতো সাফল্যে বাধা। কোনও ভিআইপি ব্যক্তির হস্তক্ষেপে কর্মক্ষেত্রে অগ্রগতি। এনজিও ট্রাস্ট থেকে লাভ। বেকারদের কর্মযোগ। তবে মানসিক উৎকণ্ঠা কিছু না কিছু থাকবেই। খুব বুঝে চলুন। চটজলদি রোজগার বাড়াতে গিয়ে সুনামহানি। রাজনৈতিক ঝামেলা এড়িয়ে চলুন। প্রেমে ঝামেলা। দাম্পত্য জীবন খুব মধুর নয়, কখনো ভালো কখনো খারাপ। ছাত্র ছাত্রীর জন্য সময় খুব শুভ নয়, তবে টেকনিক্যাল লাইনে উন্নতি। কুম্ভ রাশি হজম সংক্রান্ত সমস্যা। ফ্যাটি লিভার ভোগাবে। শুভ কাজে অর্থব্যয়। ব্যবসায় নানাবিধ শুভ যোগাযোগ। বেকারদের কর্মযোগ। দাম্পত্য জীবনে অশান্তি। দীর্ঘদিনের প্রেম এবার বিয়েতে রূপ নিতে পারে। কৃষিজীবী, মৎস্যজীবীদের ক্ষতির সম্ভাবনা। বন্ধুর দ্বারা ক্ষতি। বিপদে বন্ধুর আসল রূপ চিনতে পারবেন। রাজনীতিতে প্রভাব বিস্তার। কর্মক্ষেত্রের শুভ ব্যবসায় লাভ। ছাত্র-ছাত্রীর জন্য শুভ। খেলোয়াড়দের শুভ। মীন রাশি দীর্ঘদিনের উচ্চাশা পূরণ। কর্মক্ষেত্রে পদোন্নতির খবর। বেতন বৃদ্ধি। বেকারদের কর্মসংস্থান। সাবধান, শত্রুরা আপনার সাফল্যের পথে বাধা সৃষ্টি করতে পারে। নানাবিধ ব্যবসায়, বিশেষত জল, মুদিখানা, প্রোমোটারিতে লাভ। পাওনা অর্থ উদ্ধার। মনে অস্থির ভাব। নানাবিধ সূত্র থেকে অর্থাগম। প্রেমিক-প্রেমিকার জন্য এই সপ্তাহ ভালো। ছাত্র-ছাত্রীর জন্যও শুভ। দাম্পত্য জীবন মধুর। গৃহে আনন্দ অনুষ্ঠান। ধর্মীয় কাজে অংশগ্রহণ। থাইরয়েড ও সুগার পেশেন্টরা সাবধানে থাকুন।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3x9VTXf
Previous article
Next article

Leave Comments
Post a Comment