Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3nG6WUU
পত্রলেখার হাতে সিঁদুর পরলেন রাজকুমার! ভাইরাল ভিডিয়ো https://ift.tt/3oModv3
Rajkummar Rao-Patralekhaa Wedding Video: সোলমেটস... প্রাণসখা। একে অপরকে প্রাণসখা বলতেই বেশি পছন্দ করেন এবং পত্রলেখা। ১০ বছরের লিভ ইন সম্পর্ককে বিয়ের শিলমোহর। এবার সামনে এল বিয়ের ভিডিয়ো। ইনস্টাগ্রামে তা শেয়ার করলেন Rajkummar Rao নিজেই। কমেন্টে লিখে দিলেন, ‘আমরা... আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটা আপনাদের সবার সঙ্গে শেয়ার করে নিচ্ছি।’ ট্যাগ করেছেন পত্রলেখাকেও। আপাতত ভাইরাল এই ভিডিয়োতে ভিউ সংখ্যা ১৯ লাখ ছুঁইছুঁই। ভিডিয়োটি দেখতে দেখতে হঠাত্ করেই নিজের ডে অফ লাভ মনে পড়ে যেতেই পারে। তবে সবচেয়ে মন ছুঁয়ে যাওয়া মুহূর্তের এক ঝলক পাওয়া যায় ভিডিয়োর এক্কেবারে শেষে গিয়ে। আংটি দিয়ে Patralekhaa-র সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন রাজকুমার। শেষে স্ত্রীকেই বললেন তাঁর কপালেও ছুঁইয়ে দিতে সিঁদুর। মিষ্টি হেসে এক চুটকি সিন্দুর রাজকুমারের কপালেও পরালেন পত্রলেখা। এনগেজমেন্ট থেকে বিয়ের পিঁড়ি প্রতিটি পদক্ষেপেই জেন্ডার সিলিং ভেঙে গুঁড়িয়ে দিলেন Rajkumaar Rao এবং Patralekhaa। বিয়ের সম্পর্কে স্বামী-স্ত্রী যে সমান সমান তা আরও একবার চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিলেন রাজ-পত্রলেখা। বিয়ের গোটা অনুষ্ঠান আয়োজিত হয়েছিল চণ্ডীগড়ের দ্য ওবেরয় সুখবিলাসে। বিয়ের পরই নব দম্পতির জন্য আয়োজিত হয়েছিল পুলসাইড ফান পাজামা পার্টি। পার্টির ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কোরিওগ্রাফার-পরিচালক ফারাহ খান (Farah Khan)। পাজামা পার্টির ছবি শেয়ার করে ফারাহ মজা করে লেখেন, ‘একমাত্র বিয়ে যেখানে আমি নাইটি আর রবার চপ্পল পরতে পারলাম। এখনও হ্যাংওভার কাটছে না।’ এনগেজমেন্টের অনুষ্ঠানে সাদা কুর্তা-পাজামা, সঙ্গে পায়ে স্নিকার্সে দেখা গেল রাজকুমারকে। অন্যদিকে পত্রলেখাকে পরেছিলেন সাদা অফশোল্ডার স্যাটিন গাউন। এই দিন হাঁটু মুড়ে বসে পত্রলেখাকে বিয়ের প্রস্তাব দিতে দেখা গেল রাজকুমারকে। তবে পরের মুহূর্তে ছিল আরও চমক। প্রেমিক রাজের জন্যে স্লিটেড গাউন পরেই হাঁটু মুড়ে বসে পরলেন পত্রলেখা। প্রশ্ন করলেন, ‘রাজকুমার তুমি কি আমাকে বিয়ে করবে?’ নায়ক হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে তাঁর হাতে আংটি পরিয়ে দেন, এরপর রাজকুমারও প্রেমিকার হাতে আংটি পরান। এদিন এই লাভ বার্ডস বুঝিয়ে দিলেন তাঁদের সম্পর্কটা আসলে সমানে সামনের, পরস্পরের প্রতি তাঁদের সম্মান ও মর্যাদা যে কতটা সেটা বোঝা যায় তাঁদের এনগেজমেন্টের দিন। বলতে গেলে স্টিরিওটাইপ ব্রেক করলেন পত্রলেখা। আসলে চলতি ধারনা অনুযায়ী সব সময় ছেলেরাই বিয়ের প্রস্তাব দিয়ে থাকেন। তবে এক্ষেত্রে পত্রলেখা হাঁটু মুড়ে রাজকে বিবাহের প্রস্তাব দেন। তারপর ইডি শেরানের ‘পারফেক্ট’ গানে নাচলেন পত্রলেখা-রাজকুমার। বেশ কিছু বছর আগের এক সাক্ষাৎকারে রাজকুমার জানান, এক বিজ্ঞাপনের শ্যুটিং প্রথম দেখেন পত্রলেখাকে। তথনই ভেবে নেন এই মেয়েকই বিয়ে করবেন তিনি। এতবছর পর সেই ইচ্ছেপূরণ হচ্ছে রাজকুমারের(Rajkummar Rao)।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3nG6WUU
Previous article
Next article

Leave Comments
Post a Comment