Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3GHthJr
৫৭-এ পা শাহরুখ খানের, সকাল থেকেই মন্নতের বাইরে ভক্তের ঢল https://ift.tt/2ZH96ue
Birthday: আজ ২ নভেম্বর ৫৬ বছর পূর্ণ করে ৫৭-এ পা দিলেন বলিউডের সুপারস্টার বাদশা শাহরুখ খান। যদিও অন্যান্য বছরের তুলনায় এবছরের জন্মদিনটা এক্কেবারে আলাদা। তাই আগেভাগে হাত জোড় করে ভক্তদের অনুরোধও করেছিলেন , কিন্তু তাঁর জবরা ফ্যানদের যে মন মানে না। ২ নভেম্বর ভোর থাকতে থাকতেই Mannat-এর বাইরে ধীরে ধীরে জমতে থাকল ভক্তদের ভিড়। ঠিক বাকি সব বছরের মতোই। এদিকে সোমবার রাতেই দিওয়ালির জন্য ঝলমলিয়ে সেজে উঠেছে মন্নত। শাহরুখের বাড়ির বাইরে ভিড় সামাল দিতে সকাল থেকেই হিমসিম খাচ্ছে মুম্বই পুলিশ। সবার নজর মন্নতের খোলা ছাদের দিকে। সকালে আলো ফুটলে কখন একবার এসে সবার উদ্দেশে হাত নারবেন, হাত জোড় করে ফিরিয়ে দেবেন প্রীতি নমস্কার কিংবা সালাম জানাবেন। আর যাঁদের দিকে ফিরে আজ উড়ু চুমু ফিরিয়ে দেবেন তাঁদের তো সারা দিন ঘোর লেগেই থাকবে। বড় ছেলে মাদক কাণ্ডে গ্রেফতার হওয়ার পর বহু দিক থেকে বহু সমালোচনার খোঁচা সহ্য করতে হয়েছে। কিন্তু কখনও ধৈর্য হারাননি শাহরুখ। পালটা কোনও জবাবও ফিরিয়ে দেননি। শুধু দাঁতে দাঁত চেপে বাবার লড়াইটা চালিয়ে গেছেন। কখনও শালীনতার সীমা লঙ্ঘন করেননি। ২ অক্টোবর আরব সাগরের তীরে দাঁড়িয়ে থাকা লাক্সারি ক্রুজ থেকে আটক করা হয়েছিল আরিয়ান খানকে (Aryan Khan)। সারারাত জিজ্ঞাসাবাদের পর ৩ অক্টোবর দুপুরে আরিয়ানকে NCB-র জোনাল ডিরেক্টর Sameer Wankhede-র নেতৃত্বে গ্রেফতার করা হয়েছিল। গত ৭ অক্টোবর আরবাজ মার্চেন্ট আর মুনমুন ধামেচার সঙ্গে আরিয়ানকে জেল হেফাজতে পাঠানো হয়। NDPS স্পেশাল কোর্ট আরিয়ানের জামিনের আবেদন খারিজ করে। পরবর্তীতে আইনজীবীরা বম্বে আদালতে জামিনের আবেদন করেন। তিনদিন ধরে কোর্টে সওয়াল জবাব পর্ব চলে। অবশেষে মুক্ত হলেন শাহরুখ পুত্র। জুন মাসেই বলিউডে ৩০ বছর পার করে ফেললেন । প্রথম ছবি Deewana মুক্তি পায় ১৯৯২ সালে। সেই ছবিতে তিনি স্ক্রিন শেয়ার করেছিলেন সুপারস্টার Rishi Kapoor এবং Divya Bharti-র সঙ্গে। ইন্ডাস্ট্রিতে ৩০ বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে নিজের মনের কথা ট্যুইটারে শেয়ার করলেন শাহরুখ খান। কিং খান লেখেন, ‘কাজ করতেই তো এসেছিলাম। কিন্তু এই ৩০ বছরে আপনাদের থেকে যে অকুন্ঠ ভালোবাসা পেয়েছি তাতে আমি আপ্লুত। হঠাত্ করেই উপলব্ধি করলাম, আমার জীবনের অর্ধেকের বেশি সময় আমি আপনাদের এন্টারটেন করতে কাটিয়ে দিয়েছি। আগামীকাল খানিক সময় বের করে ব্যক্তিগতভাবে এই ভালোবাসা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালোবাসার খুব প্রয়োজন।’ জন্মদিনে প্রতিবারই ভক্তদের এই উষ্ণ ভালোবাসার ওম গায়ে মেখে নেন Shah Rukh Khan।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3GHthJr
Previous article
Next article

Leave Comments
Post a Comment