Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3myhFQX
Live: নিরাপত্তারক্ষী নিয়ে গণনাকেন্দ্রে প্রবেশের অভিযোগ মহুয়ার বিরুদ্ধে https://ift.tt/3w6CAh6
এই সময় ডিজিটাল ডেস্ক: খড়দা (Khardah), গোসাবা (Gosaba) কি তৃণমূলের দখলেই থাকবে? শান্তিপুর (Shantipur), দিনহাটায় (Dinhata) বাজিমাত করবে কে? সব প্রশ্নের উত্তর মিলবে মঙ্গলবার। ঘোষণা হবে রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল। উত্তর ২৪ পরগনার খড়দা, কোচবিহারের দিনহাটা, নদিয়ার শান্তিপুর এবং দক্ষিণ ২৪ পরগনার গোসাবা। এই চার কেন্দ্রের মধ্যে গত বিধানসভা ভোটে দু'টিতে জিতেছিল তৃণমূল, দু'টি ছিল BJP-র দখলে। Live Update: > খড়দায় প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। > দিনহাটায় এগিয়ে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। > গোসাবায় পোস্টাল ব্যালটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত মণ্ডল। > দিনহাটায় সৌজন্যের চিত্র। ভোটগণনা কেন্দ্রের বাইরে ফরওয়ার্ড ব্লক প্রার্থীকে আলিঙ্গন তৃণমূল প্রার্থীর। তাঁর দাবি, এবারে দ্বিতীয় স্থানে থাকবে ফরওয়ার্ড ব্লক। > দেহরক্ষী নিয়ে গণনাকেন্দ্রে প্রবেশের অভিযোগ মহুয়া মৈত্রর বিরুদ্ধে। অভিযোগ BJP সাংসদ জগন্নাথ সরকারের। অভিযোগ অস্বীকার করে মহুয়ার দাবি, 'আমার কোনও ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নেই।' উল্লেখ্য, খড়দার ভোট গণনা হবে নিউ ব্যারাকপুরের APC কলেজে। ২২টি টেবলে ১৬ রাউন্ড গণনা হবে। গত বিধানসভা নির্বাচনে খড়দা কেন্দ্রে ২৮ হাজার ১৮০ ভোটে জেতেন তৃণমূল প্রার্থী কাজল সিন্হা। তবে ফল ঘোষণার আগেই মৃত্যু হয় জয়ী তৃণমূল প্রার্থী কাজল সিন্হার। এবার সেই কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে লড়াই করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। BJP-র হয়ে জয় সাহা এবং CPIM প্রার্থী ছিলেন দেবজ্যোতি দাস। দিনহাটার ভোট গণনা হবে দিনহাটা কলেজে। ২২টি টেবলে হবে ১৯ রাউন্ড গণনা। গত বিধানসভা ভোটে দিনহাটা কেন্দ্রে তৃণমূল প্রার্থী উদয়ন গুহকে মাত্র ৫৭ ভোটে হারান BJP প্রার্থী নিশীথ প্রামাণিক। তবে বিধায়ক পদে ইস্তফা দিয়ে তিনি পরবর্তীতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হন। শান্তিপুরেও BJP প্রার্থী সাংসদ জগন্নাথ সরকার বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন। এই কেন্দ্রের ভোট গণনা হবে রানাঘাট কলেজে। ২১টি টেবলে ১৭ রাউন্ড গণনা হবে। গোসাবা বিধানসভা কেন্দ্রে জিতেছিলেন তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্কর। কিন্তু, পরে তাঁর মৃত্যু হয়। এখানে ক্যানিংয়ের বঙ্কিম সর্দার কলেজে ভোট গণনা হবে। ২৫টি টেবলে ১৬ রাউন্ড গণনা হবে।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3myhFQX
Previous article
Next article

Leave Comments
Post a Comment