Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3EF2qvx
‘এতো স্পর্ধা সাধারণ মানুষকে দেওয়ার কোনো মানে হয়?’, শাহরুখকে খোলা চিঠি রাহুলের https://ift.tt/3nMkfC9
Shah Rukh Khan: ৫৬ বছর পূর্ণ করে ৫৭-এ পা দিলেন । মঙ্গলবার ভোর থেকেই তাঁর Mannat-এর বাইরে ভক্তরা ভিড় জমাতে শুরু করেছেন। ভিড় সামাল দিতে মুম্বই পুলিশের হিমসিম অবস্থা। বিভিন্ন মহল থেকে আসতে শুরু করেছে কিং খানের জন্য জন্মদিনের শুভেচ্ছাবার্তা। মন্নত থেকে বহু দূরে কলকাতার বুকে বসে এক হিমেল সকালে তাঁর প্রিয় অভিনেতার জন্য ফেসবুকে খোলা চিঠি লিখলেন অভিনেতা । এচিঠি শুধুমাত্র এক অভিনেতার অন্য অভিনেতাকে লেখা চিঠি নয়, এ চিঠি এক ফ্যানের তাঁর আইডলকে লেখে চিঠি। যে মানুষটা তাঁকে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার চোখ ভরা স্বপ্ন দিয়েছিলেন। ‘শ্রদ্ধেয় স্যার, না আমি এমন কিছু বলবো না যাতে মনে হবে আরিয়ান একজন নায়ক|বরং উল্টোটাই,ওর উচিৎ ছিল আপনার লড়াই কে মর্যাদা দেওয়ার|ওর উচিৎ ছিল মনে রাখার ও কার ছেলে|কিন্তু খুব যে ঘৃণা করব তারই বা উপায় কোথায়?নিজেও তো নেশা কম করিনি,এবং নেশা করেছি বলেই জানি যা রিক্রিয়েশন হিসেবে শুরু হয় তা ক্রমশ রোগ হয়ে ওঠে অজান্তে|কিন্তু স্যার দোষ আপনার,আপনি দিল্লী থেকে এসে এতকিছু ক্যানো করলেন?আমার মতো সাধারণ দেখতে মানুষদের মাথায় ক্যানো ঢোকালেন"তোমরাও পারো"....ক্যানো নিজের প্রত্যেকটা সাক্ষাৎকার এর মধ্যে দিয়ে আমার মধ্যে ঢোকালেন "knowledge is power"...আজ একটা বিজয়গড় এর ছেলে শুধু নিজের মেধা দিয়ে একটা জায়গা করে নিয়েছে,পরিশ্রম কে নিজের পাথেয় করেছে কাকে দেখে?এতো স্পর্ধা সাধারণ মানুষকে দেওয়ার কোনো মানে হয়?আমরা থাকতাম নিচে,ফ্রন্ট রো তে,পোস্টার এর যোগ্য করে তুলেছেন শুধু আপনি|আপনি তো শালা উল্টো পাল্টা ছবি করেন আজকাল,বন্ধুরা আমাকে আওয়াজ দেয়|প্রত্যেকবার প্রতিজ্ঞা করি আর দেখবো না,প্রত্যেকবার শুটিং কামাই করে 1st day 1st show যেতেই হয়...কি করবো?প্রত্যেকবার একঘেয়ে গালের টোল দেখে মনে হয় এবার নতুন কিছু হবে|আসলে একটা সময় আমরা ভারতবর্ষ বলতে আপনি বুঝতাম,তারপর ভারতবর্ষ বদলে গেলো|সেই বদলে যাওয়া ভারতবর্ষ যেখানে কলকাতায় প্রবলভাবে গনেশ পুজো হয় তার সাথে আপনি তাল মেলাতে পারলেন না|আপনি পিছিয়ে গেলেন|আপনার সাথে সাথে আমরাও...তবু বলবো যা দিয়েছেন অনেক...আপনি একটা বেঁটেখাটো বিজয়গড় কলোনির ছেলের স্বপ্নে এসে বলেছেন "yes you are best "...এই যাবতীয় স্বপ্ন অস্বীকার করি কি করে বলুন?আপনি এখনো কাভি হা কাভি না এর সুনীল,হাজার স্বপ্নভঙ্গের পর যে অন্যের luggage বয়ে নিয়ে যায়,আমার মতো সাধারণ ছেলেদের স্বপ্নের luggage ...happy birthday sir’
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3EF2qvx
Previous article
Next article

Leave Comments
Post a Comment