মা উড়ালপুল থেকে মরণঝাঁপ প্রৌঢ়ের https://ift.tt/3hNnuqL - MAS News bengali

মা উড়ালপুল থেকে মরণঝাঁপ প্রৌঢ়ের https://ift.tt/3hNnuqL

এই সময় ডিজিটাল ডেস্ক: থেকে ঝাঁপ দিলেন এক ব্যক্তি। রবিবার সকালে ওই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল শহরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল পৌনে সাতটা নাগাদ এক ব্যক্তি মা ফ্লাইওভারের উপর নিজের বাইক দাঁড় করিয়ে ঝাঁপ দেন। ব্যক্তির নাম প্রণব কুন্ডু (৫৬)। স্থানীয় মানুষজন এবং পুলিশের যৌথ উদ্যোগে তাঁকে সঙ্গে সঙ্গে NRS হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষার পর চিকিৎসক জানান, এদিন হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু হয়েছিল প্রণবের। পুলিশ জানিয়েছে, এদিন পার্কসার্কাসের দিক থেকে বাইক নিয়ে মা ফ্লাইওভারের উপরে উঠেছিলেন ওই ব্যক্তি। এরপর সায়েন্স সিটির কাছে পরমা আইল্যান্ডের ওপরে এসে বাইকটি দাঁড় করান তিনি। তারপরই উড়ালপুল থেকে ঝাঁপ দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রগতি ময়দান থানার পুলিশ। দেহ উদ্ধার করে NRS হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, কেন মৃত্যুর পথ বেছে নিলেন প্রণব? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3nLXhg5
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads