Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3CqowRz
পুরুলিয়াতেও জ্বরের থাবা, বাড়ছে অসুস্থ শিশুর সংখ্যা https://ift.tt/3Ctwd9p
এই সময় ডিজিটাল ডেস্ক: জলপাইগুড়িতে হঠাৎই শিশুদের মধ্যে জ্বরের সংক্রমণ দেখা যাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছিল বিশেষজ্ঞদের কপালে। এবার জ্বর সহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুর সংখ্যা ক্রমশ বাড়ছে পুরুলিয়াতে। জানা গিয়েছে, সংশ্লিষ্ট জেলার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৬২ শিশু। এদিকে ইতিমধ্যেই হাসপাতালে পেডিয়াট্রিক ওয়ার্ডে শয্যা সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল সুপার সোমনাথ দাস। হাসপাতাল সূত্রে খবর, রঘুনাথপুর মহাকুমার বিভিন্ন প্রান্ত থেকে জ্বরের উপসর্গ থাকা শিশুদের চিকিৎসার জন্য নিয়ে আসছেন অভিভাবকরা। তাদের মধ্যে জ্বর, সর্দি, কাশি এবং শ্বাসকষ্টের উপসর্গ দেখা গিয়েছে। ঠিক কী হয়েছে এই শিশুদের? হাসপাতাল সুপার জানান, শিশুদের মধ্যে ইনফ্লুয়েঞ্জা এবং রেসপিরেটরি সিন্সিসিএল ভাইরাস (RSV) জ্বরের উপসর্গ দেখা দিয়েছে। ইতিমধ্যেই পেডিয়াট্রিক ওয়ার্ডে শয্যা সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৪৫ করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3CqowRz
Previous article
Next article

Leave Comments
Post a Comment