টানা তিনদিন অপরিবর্তিত পেট্রল-ডিজেল, জ্বালানির জ্বালা কেমন কলকাতায়? https://ift.tt/2XQBwRl - MAS News bengali

টানা তিনদিন অপরিবর্তিত পেট্রল-ডিজেল, জ্বালানির জ্বালা কেমন কলকাতায়? https://ift.tt/2XQBwRl

এই সময় ডিজিটাল ডেস্ক: দাম কমছেই না পেট্রল-ডিজেলের। সহ দেশের বাদবাকি তিন মেট্রো শহরে দাম অপরিবর্তিত কালো সোনার। এই নিয়ে টানা তিনদিন দামে কোনও বদল নেই পেট্রল-ডিজেলের। চলতি সপ্তাহে টানা দু বার দামে বদল এসেছিল পেট্রপণ্যের৷ আশার আলো দেখেছিলেন নাগরিকেরা। তাঁদের ধারণা ছিল, বাদবাকি দিনে হয়ত আরও নামবে পেট্রল-ডিজেলের দাম। কিন্তু সে আশায় আপাতত জল পড়েছে। একনজরে দেখে নেওয়া যাক দেশের কোথায় আজ কত পেট্রল-ডিজেল ( ) কলকাতায় ( ) কলকাতা শহরে আজ লিটার প্রতি পেট্রলের দাম 101 টাকা 82 পয়সা। লিটার প্রতি ডিজেলের দাম 91 টাকা 98 পয়সা। দাম কমেনি শেষ তিনদিন। চলতি সপ্তাহে টানা দুদিন দাম কমার পর অনেকেই ভেবেছিলেন, ফের একবার উলটপূরাণ হতে চলেছে বিক্রয়মূল্যে। কিন্তু বাস্তবচিত্র বলছে তা হয়নি। দিল্লিতে পেট্রল-ডিজেলের দাম ( Petrol-Diesel Price In Delhi) ভারতের রাজধানী দিল্লি শহরে লিটার প্রতি পেট্রল 101 টাকা 49 পয়সা। লিটার প্রতি ডিজেল 88 টাকা 92 পয়সা। ডিজেলের বিচারে চার মেট্রো শহরের মধ্যে সবথেকে নিচের দিকে রাজধানী দিল্লি। তবে দাম না কমায় খানিক ক্ষোভ নাগরিকদের মধ্যে। দেশে পেট্রল-ডিজেলের দাম নির্ধারিত হয় কী ভাবে? আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের উপর কতটা নির্ভর করে পেট্রল-ডিজেলের দাম? দামে হেরফেরই বা হয় কী ভাবে? সমস্তটা জানতে দেখুন এই সময় ডিজিটাল ডেস্কের তৈরি এই মোশন ভিডিয়ো। মুম্বইয়ে পেট্রল-ডিজেলের দাম ( Petrol-Diesel Price in Mumbai) মুম্বই শহরে লিটার প্রতি পেট্রলের দাম 107 টাকা 52 পয়সা। লিটার প্রতি ডিজেল 96 টাকা 48 পয়সা। দেশের বাণিজ্যনগরীতেই প্রথম লিটার প্রতি শতক পার করেছিল পেট্রল। বর্তমানেও পেট্রল ও ডিজেল দুইয়ের দামের বিচারেই সবথেকে উপরের দিকে পেট্রল-ডিজেল। চেন্নাইয়ে পেট্রল-ডিজেলের দাম ( Petrol-Diesel Price in Chennai) রজনীকান্তের শহরে অবশ্য খানিক উলটপূরাণ পেট্রল-ডিজেলের। তামিল সরকারের ছাড়ের সৌজন্যে পেট্রলের মূল্য বাকি মেট্রো শহরগুলির তুলনায় তিন টাকা কম। দেশের চার মহানগরীর মধ্যে একমাত্র ইডলি-ধোসার শহরেই শতকের নিচে পেট্রল। লিটার প্রতি মূল্য 99 টাকা 20 পয়সা। লিটার প্রতি ডিজেল 93 টাকা 52 পয়সা। দাম অপরিবর্তিত শেষ তিনদিন। আপনি কি পেট্রলের দাম না কমায় অখুশি? কমেন্ট করে জানান আমাদের। পেট্রল-ডিজেলের দামের নিত্য আপডেট পেতে ফলো করুন এই সময় ডিজিটাল ডেস্কের ব্যবসার পাতা। Read More :


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3gA2piU
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads