দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে গরম, বৃষ্টিপাত হবে কবে? https://ift.tt/2XJoFjR - MAS News bengali

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে গরম, বৃষ্টিপাত হবে কবে? https://ift.tt/2XJoFjR

এই সময় ডিজিটাল ডেস্ক: অস্বস্তি বাড়াবে আপেক্ষিক আর্দ্রতা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও বাড়তে পারে তাপমাত্রা। কিন্তু আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্তের হাত ধরে দক্ষিণবঙ্গের আবহাওয়ার বদল হতে পারে বলে মনে করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা বর্তমানে গোরখপুর থেকে হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। যা ক্রমশ দক্ষিণের দিকে সরবে। রাজস্থান এবং তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। এদিকে, রাজ্যে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া দক্ষিণবঙ্গে বাড়ছে আর্দ্রতা জনিত অস্বস্তি। আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। কাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়তে চলেছে বৃষ্টিপাত। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। এদিকে, কলকাতায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাপমাত্রা বেলার দিকে সামান্য বাড়তে পারে। এছাড়া অস্বস্তি বাড়াবে আপেক্ষিক আর্দ্রতা। শুষ্ক আবহাওয়ার জেরে ভোগান্তি পোহাতে হতে পারে শহরবাসীকে। আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধি ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৬৬ শতাংশ। কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা। কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে হতে পারে অতিভারী বৃষ্টিপাত। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই চার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কাল বৃহস্পতিবাার অতি ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে। এছাড়াও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে। শুক্রবার থেকে উত্তরবঙ্গে কমবে বৃষ্টিপাত। যদিও শনিবার দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3zisYAu
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads