শাহরুখ খান-অমিতাভের বডি গার্ডদের বেতন শুনলে ভিরমি খাবেন! https://ift.tt/3mz9NPy - MAS News bengali

শাহরুখ খান-অমিতাভের বডি গার্ডদের বেতন শুনলে ভিরমি খাবেন! https://ift.tt/3mz9NPy

SRK-Big B’s Body Guards’Salary: কিছুদিন আগেই দীপিকা পাডুকোনের দেহরক্ষীর বেতন শুনে অনেকেই ঘাবড়ে গিয়েছিলেন। আচ্ছা এবার যদি বলি এবং অমিতাভ বচ্চনের বডি গার্ডদের স্যালারির অংশ শুনলে হাঁ হয়ে যাবেন! প্রথমেই আসি Amitabh Bachchan-এর কথায়। তাঁর দেহরক্ষীর নাম Jitendra Shinde। যেখানে সেখানে জীতেন্দ্র। বিগ বি-র ছায়াসঙ্গী ইনি। শুধু দেশ না, বিদেশেও Amitabh Bachchan-এর নিরাপত্তার সব দায়িত্ব এই জীতেন্দ্র শিন্ডের হাতেই। জীতেন্দ্রর নিজের সিকিউরিটি এজেন্সিও রয়েছে। তবে Amitabh Bachchan-এর ক্ষেত্রে অন্য কারও উপর ভরসা করতে পারেন না তিনি। টাইমস নাও-এ প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী বিগ বি-র থেকে বছরে দেড় কোটি টাকা বেতন পান বিশ্বাসী এই ছায়াসঙ্গী। হ্যাঁ, অনেক প্রাইভেট কোম্পানির সিইও-ও এত বেতন পান না। এখানে আরও একটা কথা বলে রাখি। হলিউডের অভিনেতা এবং প্রযোজক Elijah Wood যখন ভারতে এসেছিলেন, তখন তাঁর নিরাপত্তার দায়িত্বও গিয়েছিল Jitendra Shinde-র কাঁধে। শোনা যায় অমিতাভ বচ্চন নাকি নিজেই শিন্ডেকে উডের নিরাপত্তা দেখার জন্য বলেছিলেন। শাহেনশার কথা তো হল। এবার আসা যাক বলিউডের বাদশার কথায়। Shah Rukh Khan-র ছায়াসঙ্গীর নাম জানেন? কিং খানের জবরা ফ্যানরা হয়তো জানেন। কিন্তু যাঁরা জানেন না? তাঁরাও শুনে নিন। কিং সাইজ লাইফস্টাইলে থাকেন শাহরুখ খান। আর বাদশার সর্বক্ষণের সঙ্গী Ravi Singh। মন্নতের চার দেওয়ালের বাইরে শাহরুখ খানের পা রাখা মানেই তাঁর পাশে রবি সিং। বিভিন্ন পাবলিক অ্যাপিয়ারেন্সের সময়ে কিং খানের নিরাপত্তায় যাতে কোনও ফাঁক না থেকে যায় তা নিশ্চিত করেন Ravi Singh। আচ্ছা গেস করতে পারেন বছরে ঠিক কত বেতন হতে পারে এই রবি সিংয়ের? এক দশকেরও বেশি সময় ধরে শাহরুখ খানের ব্যক্তিগত বডি গার্ড রবি সিং। বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বছরে ২ কোটি ৭০ লাখ টাকা বেতন দেন কিং খান রবিকে। বলিউডের হাইয়েস্ট পেড বডি গার্ডদের মধ্যে প্রথম সারিতে থাকবে Ravi Singh-এর নাম। বাদশার বডি গার্ড হলেও লাইমলাইট একেবারেই পছন্দ করেন না রবি। তাই ক্যামেরার সামনে বিশেষ দেখা যায় না। তবে কিং খান সব সময়ই তাঁর নজরবন্দি থাকেন। Bollywood-এর এমনই কস্টলি বডি গার্ডের তালিকায় নাম রয়েছে Salman Khan-এর বিশ্বস্ব শেরারও। তাঁর বিলাসবহুল লাইফস্টাইল কোনও তারকার থেকে কম কিছু নয়।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3jlsCnb
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads