Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3kgOXmU
১৫০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস, বারাণসীতে 'উপহার' নিয়ে হাজির মোদী https://ift.tt/3kgyBux
এই সময় ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার বারাণসী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় আট মাস পর বারাণসীতে হাজির হবেন প্রধানমন্ত্রী। এদিন ১৫০০ কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন তিনি। একনজরে দেখে নেওয়া যাক, মোদীর আজকের বারাণসীর সফরসূচি। মোদীর কর্মসূচি বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী এয়ারপোর্টে পৌঁছবেন মোদী। এখান থেকে সরাসরি তিনি হাজির হবেন বিএইচইউ আইআইটি স্পোর্টস গ্রাউন্ডের সভাস্থলে। এখানে ২৮০টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে পারেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, এই সভায় ছ'হাজারের বেশি মানুষ অংশ নিতে চলেছেন। 'রুদ্রাক্ষ' কনভেনশন সেন্টার এরপরে 'রুদ্রাক্ষ' কনভেনশন সেন্টার উদ্বোধন করবেন মোদী। জাপান ও ভারত যৌথভাবে এই 'রুদ্রাক্ষ' কনভেনশন সেন্টার তৈরি করেছেন। এই ভবনের হল-ঘরে একসঙ্গে ১২০০ মানুষ বসতে পারবেন। এদিন মোদী, রুদ্রাক্ষ গাছের চারা রোপন করে এই সেন্টারটি উদ্বোধন করতে পারেন বলে জানা গিয়েছে। সিগরা এলাকায় তৈরি এই কনভেনশন সেন্টারটি তৈরি হয়েছে শিবলিঙ্গের আদলে। হাসপাতাল পরিদর্শন এই কনভেনশন সেন্টার উদ্বোধনের পর বিএইচইউ হাসপাতালে মা এবং শিশু স্বাস্থ্য বিভাগ ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে চিকিৎসকদের সঙ্গেও করোনার তৃতীয় ঢেউ নিয়ে আলোচনা করতে করতে পারেন মোদী। এরপর বারাণসীর এয়ারপোর্টে এসে ফের দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মোদী। এদিন মোদী বারাণসীতে 'রুদ্রাক্ষ'-এর উদ্বোধন ছাড়াও বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করতে চলেছেন। মাল্টিলেভেল পার্কিং, তিন লেনের উড়ালপুল, রামেশ্বরে বিশ্রামাগার, ‘জল জীবন মিশন’সহ একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3kgOXmU
Previous article
Next article

Leave Comments
Post a Comment