Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3kqhAOJ
কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি উত্তরবঙ্গে, মেঘাচ্ছন্ন কলকাতাও https://ift.tt/36GA4C8
এই সময় ডিজিটাল ডেস্ক: আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিংও। অতিভারী বৃষ্টিপাতের সাক্ষী হতে পারে জলপাইগুড়ি এবং কোচবিহারের বিস্তীর্ণ অঞ্চল। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই প্রবল বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ। যার জেরে বেশ কিছু জায়গায় ধস নেমেছে। নদীর জলস্তরও বাড়তে শুরু করেছে। তবে উত্তরবঙ্গে ব্যাপক হারে বৃষ্টিপাত হলেও, সেভাবে বৃষ্টি হচ্ছে না দক্ষিণবঙ্গে। মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সাক্ষী হচ্ছে কলকাতাও। যদিও আজ পুরুলিয়ায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, বাঁকুড়ায় স্বাভাবিক পরিমাণ বৃষ্টি হবে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান, বীরভূম, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। হুগলিতে খুব কম বৃষ্টি হওয়ার কথা। এদিকে কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন। সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন শহরের আকাশ। হাওয়া অফিস জানিয়েছে, শহরের সর্বোচ্চ তাপমাত্রা এদিন ৩৩ ডিগ্রির কাছাকাছি থাকার কথা। সর্বনিম্ন তাপমাত্রা ছোঁবে ২৭ ডিগ্রি। বুধবারের তুলনায় এদিন সামান্য বেড়েছে গরমের দাপট। গতকাল সর্বাধিক তাপমাত্রা ছিল ৩২.৬। যা স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি। উল্লেখ্য, গত ১৩ জুলাই থেকে সারাদেশে বইতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিম মৌসমী বায়ু। তবে পশ্চিমবঙ্গে এখনও পুরোপুরিভাবে সক্রিয় হয়নি বর্ষা। বিশেষজ্ঞদের অনুমান, চলতি মাসের ২৩-২৫ তারিখ থেকেই বৃষ্টি শুরু হবে গোটা রাজ্যে। ভূতত্ত্ববিদ সুজিব কর বলেন, 'আগামী ২৪-২৫ জুলাই থেকে বর্ষার জেরে বৃষ্টি শুরু হবে। কিন্তু খুবই সক্রিয় থাকবে এবার। সেই কারণে আগামী অক্টোবর মাস পর্যন্ত ভারী বৃষ্টি চলবে'।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3kqhAOJ
Previous article
Next article

Leave Comments
Post a Comment