Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3fbtick
উপকূলে রেড অ্যালার্ট, নিম্নচাপ-বর্ষার যুগলবন্দিতে অব্যাহত জল-যন্ত্রণা https://ift.tt/3iaTyp6
এই সময় ডিজিটাল ডেস্ক: একটানা বৃষ্টিতে জলমগ্ন শহর। কলকাতা, হাওড়া সহ রাজ্যের একাধিক জেলা ভাসছে। সাময়িকভাবে কিছু জায়গায় থামলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খেল দেখাবে আবহাওয়া। এমনটাই জানান দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের মোরগ। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করছে। যার জেরে শুক্রবার ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। কোথায় কোথায় সতর্কতা জারি? পুরুলিয়ায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। ওই জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, জানিয়েছে আলিপুর। এ দিন গড়ে সাত থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। এ দিকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাঁকুরা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে। এই জেলাগুলিতেও গড়ে সাত থেকে ১১ সেন্টিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। কলকাতা, নদিয়া, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাতের সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া বইতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার থাকার কথা। বিগত ২৭ জুলাই থেকে অবিরাম বারিধারায় ভিজছে দক্ষিণবঙ্গ। অপেক্ষাকৃত নীচু অঞ্চলে জল জমে গিয়েছে ইতিমধ্যেই। জল-যন্ত্রণায় ভুগছে সাধারণ মানুষ। সূত্রের খবর, পুরসভার পক্ষ থেকে নিকাশির কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। এ দিকে গ্রামাঞ্চলে কাঁচা রাস্তার ক্ষতির পাশাপাশি জমা জলের কারণের চাষের জমির ক্ষতি হয়েছে। রোপন করা সবজির ক্ষতি হয়েছে। এই মুহূর্তে সক্রিয় ? বৃহস্পতিবার বিশিষ্ট আবহাওয়াবিদ সুজীব করকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আবহাওয়ার যা পরিস্থিতি ছিল, তাতে এই মুহূর্তে রাজ্যে মৌসুমী বায়ুর প্রবেশ করার কথা নয়। কিন্তু নিম্নচাপ বঙ্গোপসাগরে অবস্থিত মৌসুমী বায়ুর শাখাকে টেনে নিয়ে এসেছে বাংলায়। সেই কারণেই এখন মেঘের গভীরতা প্রবল'। পুজোয় ভাসবে রাজ্য বিশেষজ্ঞের কথায়, 'যেহেতু নিম্নচাপ বর্ষাকে টেনে নিয়ে এসেছে, তাই কতদিন পরিস্থিতি স্থায়ী হবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। অগাস্ট মাসে একটানা বৃষ্টিপাত হতে পারে। তবে বেশিরভাগটাই হবে নিম্নচাপের জেরে। পুজো অবধি বৃষ্টি চলবে'। অক্টোবর মাসের ১০ থেকে ১৬ তারিখ পর্যন্ত ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3fbtick
Previous article
Next article

Leave Comments
Post a Comment