মেরির মেডেল বিতর্কে চাঞ্চল্য! শেষ মুহূর্তে জার্সি বদলাতে জোর? https://ift.tt/3BXM1SH - MAS News bengali

মেরির মেডেল বিতর্কে চাঞ্চল্য! শেষ মুহূর্তে জার্সি বদলাতে জোর? https://ift.tt/3BXM1SH

এই সময় ডিজিটাল ডেস্ক: টোকিয়ো () থেকে বিদায় নিয়েছেন দেশের খ্যাতনামা বক্সার মেরি কম। কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে প্রি কোয়ার্টারে তিনি অসাধারণ লড়াই করেছিলেন, কিন্তু বিচারকদের স্প্লিট সিদ্ধান্তে শেষপর্যন্ত জয়লাভ করেন কলম্বিয়ার বক্সার। অলিম্পিক থেকে মেরির ছিটকে যাওয়া মেনে নিতে পারছেন না বহু সমর্থকরা। রেফারির এহেন সিদ্ধান্ত তাঁরা আর কোনওমতেই মেনে নিতে পারছেন না। এমনকি মেরির কোচ ও নিজেও ম্যাচ নিয়ে প্রশ্ন তুলেছেন। শুক্রবার সকালে ফের একবার বিতর্ক উসকে দিসেন মেরি কম। ম্যাচ নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন ভারতীয় বক্সার। শুক্রবার সকালে মেরি কম টুইট করে জানালেন, ম্যাচ শুরুর কয়েক মিনিট আগে তাঁকে পোশাক পরিবর্তন করতে বলা হয়েছিল। মেরি কম টুইট করে লেখেন, 'অবাক করা বিষয়! কেউ কি আমাকে বলতে পারেন রিং-এর ড্রেস কী হওয়া উচিৎ। প্রি কোয়ার্টার ম্যাচের মাত্র এক মিনিট আগে আমাকে পোশাক বদলাতে বলা হয়েছিল। কেউ কি এর ব্য়াখ্যা দিতে পারেন।' বৃহস্পতিবার ম্যাচ শেষ হওয়ার পরেও মেরি কম বিচারকদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি জানিয়েছেন, পুরো ম্যাচ শেষ হওয়ার পরে, তিনি ভেবেছিলেন যে তিনিই জিতেছেন। কিন্তু বিচারকদের দেওয়া স্কোর দেখে অবাক হয়ে যান তিনি। বহু ভারতীয় বক্সিং সমর্থক এই ম্যাচটা যথেষ্ট মনোযোগ সহকারে দেখছিলেন। তাঁদের দাবি, এই ম্যাচে মেরি অন্যায্য বিচারের শিকার হয়েছেন। একজন বিচারক তো সমস্ত বাউট ভ্যালেন্সিয়াকে দিয়ে দেয়। আর সেকারণেই ভারতীয় সমর্থকেরা ক্ষোভে ফেটে পড়েন। চোখের সামনে এমন ঘটনা দেখার পর ভারতীয় সমর্থকেরা টুইটারে নিজেদের রাগ উগড়ে দেন। অনেকে তো আবার রেফারিকে পক্ষপাতদুষ্ট বলেও অভিযোগ করেন।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3rJGIRO
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads